আমরা নির্বাচন করি পাঁচ বছরে এক মাস, শেখ হাসিনা প্রতিদিন -ওবায়দুল
প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালান, তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচ বছরের প্রতিটা দিনই নির্বাচনি কার্যক্রম চালান বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা নির্বাচন করি ৫ বছর পর এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন পাঁচ বছরের প্রতিটা দিন।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এক ‘বিশেষ বর্ধিত সভা’য় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, ‘হয়তো ৫ বছর পর নির্বাচন... তিনি হয়তো বাংলাদেশের কোনও প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত আসনে প্রার্থিতা দেওয়া হচ্ছে তখনই ওই ডায়েরি থেকে খুঁজে খুঁজে নাম বের করে প্রার্থিতা ঠিক করে নেন, এই হচ্ছেন শেখ হাসিনা।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।