আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু সুযোগই পাইনি -ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে ১২দিনের যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করার পরিকল্পনা ছিলো দখলদার ইসরায়েলের। তবে সুযোগ না পাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় প্রচারিত এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানায়, ‘আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে আমরা তাকে শেষ করে দিতাম।’
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিলো? এর জবাবে কাৎজ বলেছে, ‘এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।’
সাক্ষাৎকারে সে বলেছে, ‘ইরানি নেতাকে হত্যার জন্য পরিকল্পনা করা হয়েছিলো, কিন্তু বাংকারে লুকিয়ে থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। সে আরও বলেছে, খামেনিও এটা বুঝতে পেরেছিলো, সে খুব গভীরে লুকিয়ে ছিলো, এমনকি কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলো... ফলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা যায়নি।’
তবে খামেনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলো বলে কাৎজ যে দাবি করেছে তার পক্ষে কোনো প্রমাণ মেলেনি। যুদ্ধ চলাকালে খামেনি ভিডিও বার্তা প্রকাশ করেছে।
ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ১৭ জুন মার্কিন সন্ত্রাসী ট্রাম্পও খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছিলো। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ট্রাম্প বলেছিলো, ‘আমরা ভালোভাবেই জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছে। সে একটি সহজ লক্ষ্য, তবে আপাতত নিরাপদ রয়েছে -আমরা এখনই তাকে হত্যা করছি না। অন্তত এখনই নয়।’
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।