শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আরব আমিরাতে ধুলিঝড়, সতর্কতা জারি

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, সকাল ৬:২৪

আল ইহসান ডেস্ক:
আরব আমিরাতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের পর প্রবল ধুলিঝড় আঘাত হেনেছে। যার ফলে সড়কে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। বিশেষ করে যাদের ধুলাজনিত অ্যালার্জি রয়েছে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই ধুলিঝড় রাজধানীর অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলেছে। আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা তীব্র বাতাসই ধুলোর ঘূর্ণি তৈরি করছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আবুধাবি পুলিশ যানবাহন চালকদের সতর্ক থাকতে বলেছে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বা আবহাওয়ার ভিডিও না তুলতে অনুরোধ জানিয়েছে।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, চালকদের উচিত ধুলিযুক্ত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা।
দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যোগ হয়ে দিনের বেলায় অস্বস্তিকর অনুভূতি বাড়িয়ে দেবে। সূত্র: গালফ নিউজ।
অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকানো প্রাচীন পর্বতমালার রহস্য জানা গেল!

অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে বরাবরই রহস্য লুকিয়ে রয়েছে। এবার সেই রহস্যের আরেকটি পর্দা সরাতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। প্রায় ৫০ কোটি বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকা গ্যাম্বুরতসেভ পর্বতমালা নিয়ে নতুন গবেষণায় মিলেছে চমকপ্রদ তথ্য।
অ্যান্টার্কটিকার গহীনে এই পর্বতশ্রেণিটি অবস্থান করছে বরফের কয়েক কিলোমিটার গভীরে। আকারে এটি ইউরোপের আল্পস পর্বতের মতো হলেও বরফের চাপে এতটাই সুনিপুণভাবে সংরক্ষিত আছে যে, এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে অক্ষত অবস্থায় থাকা পর্বত বলয় হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্যাম্বুরতসেভ পর্বতমালা প্রথম শনাক্ত হয় ১৯৫৮ সালে, একটি আন্তর্জাতিক অভিযানে ভূ-কম্পন কৌশল ব্যবহার করে। এরপর থেকে এর গঠন, অবস্থান ও বিকাশ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল ক্রমেই বেড়েছে। এর অবস্থান পূর্ব অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু বরফস্তরের নিচে। এই বরফচাদর দীর্ঘ সময় ধরে পর্বতটিকে প্রাকৃতিক ক্ষয় ও টেকটনিক বিচ্যুতি থেকে রক্ষা করেছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অধিকাংশ পর্বতশ্রেণি সময়ের সাথে সাথে ক্ষয়ে যায় বা ভূ-ত্বকের সংঘর্ষে ভেঙে পড়ে। কিন্তু গ্যাম্বুরতসেভ পর্বতমালা বরফের নিচে থাকার কারণে প্রায় অপরিবর্তিত রূপে টিকে গেছে।
গবেষণায় উঠে এসেছে, প্রায় ৫৮ কোটি বছর আগে গন্ডোয়ানা নামের বিশাল সুপার মহাদেশে টেকটোনিক প্লেটের সংঘর্ষে এই পর্বতশ্রেণির জন্ম হয়। সেই সংঘর্ষের সময় প্রচ- তাপ ও গলিত শিলার প্রবাহ শুরু হয় যা পর্বত গঠনে সহায়তা করে। ভূত্বক ঘন হয়ে ওঠে, এবং সময়ের সঙ্গে সঙ্গে কিছু অংশ নিজের ওজনেই ভেঙে পড়ে।
এই পর্বতের বিকাশ, স্থিতিশীলতা ও গঠন বিশ্লেষণে সাহায্য করছে এক বিশেষ খনিজ-জিরকন। ক্ষুদ্র এই স্ফটিক খনিজকে ভূতাত্ত্বিক স্টপওয়াচ বলা হয়। এটি কোটি কোটি বছর ধরে টিকে থাকতে পারে এবং ইউরেনিয়াম ধারণ করতে সক্ষম। ইউরেনিয়ামের ক্ষয় থেকে বিজ্ঞানীরা অত্যন্ত নির্ভুলভাবে শিলার বয়স নির্ধারণ করতে পারে।
অ্যান্টার্কটিকার বরফের চাদর ভূতাত্ত্বিক অনেক তথ্য আড়াল করে রেখেছে। ট্রান্স-অ্যান্টার্কটিকার বেসমেন্ট শিলা বিশ্লেষণ গবেষকদের বরফের নিচে থাকা ভূপ্রকৃতির ইতিহাস বুঝতে সাহায্য করেছে।
‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটারস’ নামক জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে