আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
আল ইহসান ডেস্ক:
আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারক গোলাম হোসেইন মোহসেনি-এজেই।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনও আস্থা নেই এবং এই অবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা ও বাস্তব ঘটনা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহসেনি-এজেই এক বক্তব্যে বলেন, “আমরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করি না। এই অবিশ্বাস কেবল আবেগের বিষয় নয়; বরং এটি ইতিহাসের নানা ঘটনা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠেছে।”
তিনি গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ওই যুদ্ধ ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের সন্দেহকে আরও জোরালো করেছে।
মোহসেনি-এজেই সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি নিহতের পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন তিনি।
চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তিনি দাবি করেন, ইরান শত্রুপক্ষের নেতৃত্ব ও সামরিক সক্ষমতার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, “ইরান শত্রুদের নেতৃত্বকে কার্যত ছিন্নভিন্ন করতে এবং আগ্রাসীদের হাত গুটিয়ে দিতে সক্ষম হয়েছে।”
মোহসেনি-এজেইর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান এখনও ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করছে। একই সঙ্গে ইরানি নেতৃত্বের বক্তব্যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতাও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।