জাপানে জন্মহার হ্রাসের সর্বোচ্চ রেকর্ড
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানে বার্ষিক জন্ম ও প্রজনন হার রেকর্ড পরিমাণে কমেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহের প্রতি অনুৎসাহ ও সন্তান গ্রহণে অনাগ্রহ তৈরী হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। আর যারা সন্তান নিতে আগ্রহী তারাও সব রকম চেষ্টা সত্তে¦ও সন্তান ধারণ করতে পারছে না। গতকাল শনিবার (১৩ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি তথ্য বলছে, ২০২৫ সালে মাত্র ৬ লাখ ৭১ হাজারের কাছাকাছি শিশুর জন্ম হয়েছে। এ হার আগের বছরের তুলনায় প্রায় ১৫ হাজার কমেছে। ১৮৯৯ সাল থেকে শুরু হওয়া পরিসংখ্যানের মধ্যে এটি সর্বনিম্ন রেকর্ড।
জাপানে প্রজনন হার কমে রেকর্ড এক দশমিক ১৪তে নেমে এসেছে। এই নিয়ে টানা দশম বছরের মতো জাপানে জন্মহার কমেছে।
জন্মহার কমতে থাকায় বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরাও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এই হার আগের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি দ্রুত ঘটেছে। ২০৪০-এর দশকের আগে প্রজনন হার এই পর্যায়ে নামবে না বলে পূর্বাভাস দিয়েছিলো সরকারি গবেষকরা। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের সামনে দখলদারদের ‘শক্তিশালী’ বলতে কিছু নেই
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)