অনাবাদি বালুচরে বাদামের অধিক ফলনে বদলেছে শিবচরের চরাঞ্চল
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মাদারীপুর সংবাদদাতা:
পদ্মা নদীবেষ্টিত মাদারীপুরের শিবচর উপজেলার বিস্তীর্ণ বালুচর একসময় ছিল প্রায় অনাবাদি। বালুময় মাটিতে অন্যান্য ফসলের আবাদ তেমন একটা না হলেও এখন সেই চরজুড়ে অধিক পরিমাণে বাদামের চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়া, উপযোগী বেলে মাটি এবং বাজারে ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে বাদামের আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। ফলে একসময় অনাবাদি পড়ে থাকা বালুচরই এখন চরাঞ্চলের মানুষের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।
সরেজমিনে শিবচর উপজেলার চর জানাজাত, মাদবরেরচর, কাঁঠালবাড়ী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী ও শিরুয়াইল ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই কৃষকরা বাদাম উত্তোলন, গাছ থেকে বাদাম আলাদা করা এবং রোদে শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায়, পদ্মার চরের উর্বর বেলে মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ অঞ্চলে তুলনামূলকভাবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কম করা হলেও নিয়মিত পরিচর্যা ও আগাছা পরিষ্কার করার মাধ্যমে ভালো ফলন পাওয়া সম্ভব। ফলে প্রতিবছরই চরাঞ্চলে বাদাম চাষের পরিধি বাড়ছে।
তারা আরও জানান, এক বিঘা (৩৩শতাংশ) জমিতে বাদাম চাষ করতে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮ মণ পর্যন্ত বাদাম উৎপাদন হয়। প্রতি মণ বাদাম সাড়ে ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বাজারদরে বিক্রি হয়।
বন্দরখোলা এলাকার কৃষক রুবেল খান বলেন, এক সময় চরের এসব জমিতে তেমন কোনো ফসল হতো না। এখন বাদাম চাষ করে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। বাজারে দামও ভালো, তাই সবাই খুশি।
আরেক কৃষক হালিম মোল্লা বলেন, ‘চলতি মৌসুমে প্রতি মণ বাদাম ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় কৃষকরা খুবই খুশি।’
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, শিবচরের বিস্তীর্ণ চরাঞ্চলের অনেক জমি একসময় অনাবাদি পড়ে থাকত। কৃষকরা সেই জমিতে বাদাম চাষ শুরু করে সফলতা পেয়েছেন। বর্তমানে অনাবাদি জমি উৎপাদনের আওতায় এসেছে এবং বাদাম চাষ লাভজনক ফসলে পরিণত হয়েছে। বাজারে প্রতি মণ বাদাম ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)