আমদানি অব্যাহত, তবুও কমছে না চালের দাম
, ১৫ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা বাজারে কমছে না চালের দাম। গত দুই সপ্তাহ থেকে কেজি প্রতি দেশি চাল ২ থেকে ৩ টাকা বেড়ে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারি ৬৮ টাকায়, স্বর্ণা জাতের চাল ৪৮ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রতœা আতপ ৫৩ থেকে ৫৪ টাকা কেজিতে এবং সম্পাকাটারি ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভারতে দাম বৃদ্ধির কারণে বন্দরের পাইকারি মোকামে বেশি দামে বিক্রি হচ্ছে চাল বলছেন ব্যবসায়ীরা। দাম না কমাতে অনেকটাই বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে প্রতি মেট্রিকটন চাল আমদানি করা হচ্ছে। কিন্তু ভারতেই চালের দাম বেশি। আমরা বন্দরের ব্যবসায়ীরা চাল আমদানি করে তেমন লাভবান হতে পারছি না। তবে আশা রাখছি দ্রুত খুচরা বাজারে চালের দাম কমে যাবে।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত শনিবার ভারতীয় ৩৭ ট্রাকে ১ হাজার ২৬০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সারা দেশে ১০২ জন আমদানিকারককে ৫ লক্ষ ৮৭ হাজার মেট্রিকটন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৬০ হাজার মেট্রিকটন চাল আমদানির আইপি বা অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)