আবারও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফএর গুলিতে রফিউল ইসলাম টুকলু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউলের লাশ কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
রফিউল ইসলাম টুকলু পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা যায়, ভোর ৪টার দিকে আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রফিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।