আফ্রিকা যেন ‘ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্রে’ পরিণত না হয়: এইউ
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফ্রিকাকে বৈশ্বিক শক্তির জন্য ‘ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্র’ হয়ে ওঠা উচিত হবে না বলে সতর্ক করেছে আফ্রিকান ইউনিয়ন নেতারা। তারা বলেছে, এমনিতেই আফ্রিকাকে নিজস্ব সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হচ্ছে।
একশো ৩০ কোটি জনসংখ্যার মহাদেশ আফ্রিকাতে বিভিন্ন শক্তির মধ্যে দ্বন্দ্ব হরহামেশা দেখা গেছে। ১৫ মাস আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে তা দ্বিগুণ হয়েছে।
যুদ্ধের মধ্যেই আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদারের ইচ্ছার কথা জানিয়েছে ইউক্রেন। এইউ কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামত বলেছে, ‘বিচ্ছিন্ন রাজনৈতিক স্বার্থের সংঘর্ষের এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিটি পক্ষই চাইছে আফ্রিকাকে একটি ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করতে। এতে একটি নতুন শীতল যুদ্ধের সৃষ্টি হবে’।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এউ সদর দফতরে দেওয়া ভাষণে আরও বলেছে, ‘এই খেলায় অন্যদের লাভ আফ্রিকার জন্য ক্ষতির কারণ হবে। তাই আমাদের উচিত এ ধরনের কার্যক্রমকে প্রতিহত করা’।
ইউক্রেনের সংঘাতে রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আফ্রিকা ও এশিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক দৃঢ় করতে চাইছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বছরের শুরুতে বেশ কয়েকটি আফ্রিকান দেশ সফরের পর জুলাই মাসে রাশিয়া-আফ্রিকা শীর্ষ বৈঠকের সময় নির্ধারণ করেছে খোদ মস্কোই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)