আফ্রিকায় ৫০ কোটি বছর পুরনো ‘অদ্ভুত’ সুড়ঙ্গের সন্ধান
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
পশ্চিম নামিবিয়ার শুষ্ক মরুভূমিতে, বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছে যা তাদের সম্পূর্ণ অবাক করে দিয়েছে। বিজ্ঞানীরা প্রাচীন পাথরের মধ্যে লুকিয়ে থাকা অত্যন্ত পাতলা, দীর্ঘায়িত সুড়ঙ্গ আবিষ্কার করেছে এবং এর মধ্যে কিছু আছে মানুষের চুলের চেয়েও সরু! কিন্তু ১০ মিটার পর্যন্ত সরলরেখায় প্রসারিত। এই শিলাগুলি, যা প্রায় ৫০ কোটি বছর পুরনো বলে অনুমান করা হয়, যা বড় প্রশ্ন উত্থাপন করেছে। কারণ গবেষকরা এখনও ব্যাখ্যা করতে পারেনি যে এই সুড়ঙ্গগুলি কিভাবে তৈরি হয়েছিলো বা কি কারণে এগুলি তৈরি হয়েছিলো।
জার্মানির জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক প্রথম এই আবিষ্কারটি করেছিলো। ২০ থেকে ২৯ ডিগ্রি দক্ষিণে অবস্থিত মরুভূমিতে পুরনো পাথর নিয়ে গবেষণা করার সময় সে এই অস্বাভাবিক সুড়ঙ্গগুলি লক্ষ্য করেছিলো। সে যেই শিলাগুলি পরীক্ষা করছিলো সেগুলি একসময় সমুদ্রের নীচে ছিলো। সে বলেছিলো যে এই সুড়ঙ্গগুলি কোনও পরিচিত প্রাকৃতিক প্রক্রিয়ার সঙ্গে মেলে না। যা তার আবিষ্কারকে আরও রহস্যময় করে তোলে। সুড়ঙ্গগুলির ভিতরে, বিজ্ঞানীরা ক্যালসিয়াম কার্বনেটের অবশিষ্টও খুঁজে পেয়েছে।
নামিবিয়ার এই সুড়ঙ্গগুলি কোনও পরিচিত প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা তৈরি হয়নি, যা মানুষকে গভীরভাবে অবাক করে। সুড়ঙ্গগুলির ভিতরে বিজ্ঞানীরা ক্যালসিয়াম কার্বনেটও খুঁজে পেয়েছিলো।
সুড়ঙ্গের ভিতরে কি ছিলো?
সুড়ঙ্গের বাইরের প্রান্তে, বিজ্ঞানীরা ফসফরাস এবং সালফারের চিহ্ন খুঁজে পেয়েছে- সাধারণত জীবন্ত প্রাণীর ডিএনএ এবং প্রোটিনে পাওয়া যায় এমন উপাদান। তবে, তারা সুড়ঙ্গের ভেতরে কোনও ডিএনএ বা প্রোটিন খুঁজে পায়নি। গবেষকরা বিশ্বাস করে যে, এই কাঠামোগুলি খুব প্রাচীন, সম্ভবত ১০ থেকে ৩০ লক্ষ বছর পুরনো।
এই আবিষ্কারের বিস্তারিত তথ্য জিওমাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা এখনও জানে না, এই জীবগুলি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে নাকি এখনও কোথাও লুকিয়ে আছে।
বিজ্ঞানীরা বলেছে, “আমাদের আবিষ্কারের এত উত্তেজনাপূর্ণ দিক হলো আমরা জানি না এটি কোন এন্ডোলিথিক অণুজীব। এটি কি জীবনের একটি পরিচিত রূপ নাকি সম্পূর্ণ অজানা জীব?”
তাদের মতে, এটি অবশ্যই এমন একটি জীব যা আলো ছাড়াই বেঁচে থাকতে পারে কারণ টিউবগুলি পাথরের গভীরে তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












