আফসুস! ওইসব ব্যক্তির জন্য, যারা ‘পবিত্র শবে বরাত’ পাওয়ার পরও গাফিল থাকে
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
“হাশরের দিনে বান্দার হিসাব-নিকাশ গ্রহণের পর দেখা যাবে, কতক উম্মতে হাবীবী তাদের উপর জাহান্নামের ফায়ছালা হয়ে গেছে। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন এবং পথিমধ্যে জিজ্ঞাসা করবেন, হে ব্যক্তিরা! তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? কারণ তোমাদের যিনি নবী তিনি হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক তিনি কায়িনাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। উনার মাক্বাম মহান আল্লাহ পাক উনার পরই এবং সমস্ত সৃষ্টির উপর। সুবহানাল্লাহ!
আর তোমরা উনার উম্মত। তোমাদের তো জাহান্নামে যাওয়ার কথা নয়। কারণ তোমাদেরকে তোমাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসীলায় এমন পাঁচটি রাত্রি দেয়া হয়েছে যেই রাত্রিগুলো রহমত, বরকত, সাকীনা, মাগফিরাতের খাছ রাত্রি। তোমরা কী সেই পাঁচ রাত্রির সুসংবাদ পাওনি? তারা বলবে, হ্যাঁ, আমরা সেই রাত্রিগুলোর সুসংবাদ পেয়েছি সত্যিই এবং যাঁরা নায়িবে নবী, হক্কানী-রব্বানী আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এই রাত্রির ফাযায়িল-ফযীলতের কথা আমাদের কাছে বলেছেন। কিন্তু আমরা শোনার পরও, জানার পরও তাতে ইবাদত-বন্দেগী করিনি, ক্ষমা প্রার্থনা করিনি, রাত্রিগুলোর কোনো গুরুত্বই আমরা দেইনি। নাউযুবিল্লাহ!
তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, তোমাদের জন্য আফসুস! তোমরা যদি সেই পাঁচ রাত্রিতে জেগে ইবাদত-বন্দেগী করতে তাহলে আজকে জাহান্নামে না গিয়ে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ!
স্মরণীয়, যারা বদ আক্বীদায় বিশ্বাসী অর্থাৎ ওহাবী, খারিজী ইত্যাদি বাতিল ফিরক্বার লোক; তারা এই পবিত্র, সম্মানিত, ফযীলতপূর্ণ পবিত্র শবে বরাত শরীফ উনার রাত্রিতে মুসলমানদেরকে ইবাদত-বন্দেগী থেকে ফিরিয়ে রেখে জাহান্নামী করতে চায়। কাজেই এই সমস্ত বাতিল ফিরক্বার মিথ্যা, দলীলবিহীন বক্তব্য, বানোয়াটি, ধোঁকা ও ষড়যন্ত্র থেকে মুসলমানদের ঈমান-আমল হিফাযত করা ফরয-ওয়াজিব।
-সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












