আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে, দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা। গত জুমুয়াবার রাতে এই ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আক্রমণ চালিয়েছে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র আফগান বাহিনীকে চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে গুলি চালানোর’ অভিযোগ করেছেন।
মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান তার আঞ্চলিক অখ-তা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।’
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে নতুন শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার দুই দিন পরই এই গুলি বিনিময় হলো, যদিও উভয় পক্ষই নাজুক যুদ্ধবিরতি চালু রাখার বিষয়ে সম্মত হয়েছে।
অক্টোবরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে কাতার, তুরস্ক এবং সৌদি আরব আয়োজিত ধারাবাহিক বৈঠকের মধ্যে গত সপ্তাহান্তে সৌদি আরবে আলোচনাটি ছিলো সর্বশেষ।
ইসলামাবাদ বলেছে, আফগানভিত্তিক সন্ত্রাসীরা পাকিস্তানে সাম্প্রতিক হামলা চালিয়েছে। এ ছাড়া আফগান নাগরিকরা পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলেও জানিয়েছে। অন্যদিকে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরে ঘটা হামলার জন্য তারা দায়ী না। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)