আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ২৫১ জন আহত হয়েছেন এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। গত রোববার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী এই কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ এবং এর গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল), যা তুলনামূলকভাবে অগভীর। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, গত সোমবার চারটি গ্রামে উদ্ধার কাজ চালানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনও অনেক পরিবার আটকা পড়ে আছে। তিনি বলেন, আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজনের দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। চেষ্টা করছি দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করতে।
আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: খালিজ টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)