সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

আপেল নাকি পেয়ারা: কোনটিতে ভিটামিন সি বেশি

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, সকাল ৬:৩১
আপেল নাকি পেয়ারা: কোনটিতে ভিটামিন সি বেশি

আল ইহসান ডেস্ক:
পেয়ারা ও আপেল ফল খেতে কম-বেশি সবাই পছন্দ করে। দুটি ফলেই নানা ভিটামিনের উৎস। খেতেও বেশ সুস্বাদু। জানুন আপেল ও পেয়ারার পুষ্টিগুণ কেমন এবং তুলনা করলে কোনটি খাওয়া বেশি ভালো হবে।
আপেলের পুষ্টিগুণ:
আপেল খুবই পরিচিত একটি ফল। বিদেশি ফল হলেও আমরা অনেকেই নিয়মিত খাই এটি। নানা কারণে মানুষ আপেল পছন্দ করে। এটি অনেক বেশি সহজলভ্য, সব ঋতুতেই পাওয়া যায়, আর খাওয়াটাও সহজ। যদিও আপেল বিদেশি ফল, বাংলাদেশেও আপেলের চাষ হচ্ছে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে।
* আপেলে পানির পরিমাণ অনেক বেশি থাকে। ফলটির ৫০ থেকে ৬০ শতাংশই পানি। ফাইবার থাকে অনেক বেশি।
* আপেলে রয়েছে ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সও আছে।
* সবুজ আপেলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি কেউ দিনে একটা করে আপেল খায় তাহলে দেখা যায়, জটিল বা বয়সজনিত রোগব্যাধি বাদে মোটামুটি সব ধরনের অসুখ-বিসুখ থেকে তার শরীর রক্ষা পায়।
* অন্যান্য ফলের তুলনায় আপেলে কার্বোহাইড্রেট, ফ্যাট অল্প পরিমাণে আছে, বলা যায় না থাকার মতই।
* আপেলে থাকা ফাইবার শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে। হার্টের রোগ, হাই ব্লাডপ্রেশার থেকে রক্ষা করে আপেল।
* আপেলে চিনির পরিমাণ কম থাকে। সে কারণে যাদের ডায়াবেটিস আছে তারা অন্যান্য মিষ্টি ফলের তুলনায় আপেল একটু বেশি পরিমাণে খেতে পারেন।
পেয়ারার পুষ্টিগুণ:
* পেয়ারায় প্রচুর পানি থাকে, যা আপেলের চেয়েও বেশি। এর প্রায় ৭০ শতাংশ পানি। ফাইবারের পরিমাণও অনেক বেশি।
* প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারায়। আর ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে থাকে অল্প পরিমাণে। ফ্যাট নেই পেয়ারায়।
* পেয়ারা কম মিষ্টি আপেলের তুলনায়, এর চিনি কম। এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো।
* পানির পরিমাণ, ফাইবার, ভিটামিন এই উপাদানগুলো আপেল ও পেয়ারায় প্রায় সমান। কিন্তু আপেলের তুলনায় পেয়ারায় অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সির পরিমাণ অনেক বেশি। আপেলের চেয়ে পেয়ারায় ভিটামিন সি কয়েকগুণ বেশি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আপেলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি।
আপেল নাকি পেয়ারা:
পুষ্টিবিদদের মতে, ‘সব ধরনের ফল খাওয়া উচিত। আপেলের কিছু কিছু পুষ্টিগুণ আছে যা পেয়ারাতে নেই। আবার পেয়ারা একটু শক্ত হয় যেহেতু প্রচুর দানা থাকে। তাই অনেকে খেতে পারেন না। শিশু এবং বয়স্কদের খেতে অসুবিধা হয় অনেক সময়। বিপরীতে আপেল সব বয়সীরাই সহজে খেতে পারেন।’
পরিস্থিতি বিবেচনায় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপেল ও পেয়ারা দুটোই খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের।
তবে আমরা বিদেশি ফলের দিকে অনেক বেশি ঝুঁকে থাকি। দেশি ফলের পুষ্টিগুণ ভালো। এটা বলা হয়, যে দেশে যেমন পুষ্টির চাহিদা সেই দেশের ফলে সেটাই বেশি থাকে। সেই হিসেবে আপেলের তুলনায় পেয়ারাকেই আমাদের সবার বেশি গ্রহণ করা উচিত। আমাদের দেশের ফলকেই আমাদের প্রাধান্য দেয়া উচিত। শুধু এই কারণে নয় যে এটা দেশি ফল, এর পুষ্টিগুণও কিন্তু আপেলের তুলনায় অনেক বেশি। পেয়ারা থেকে ভিটামিন সিও আপেলের চেয়ে অনেক বেশি পাওয়া যায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে