আন্দোলনে শিবিরের নির্দেশে কাজ করার তথ্য ‘মিথ্যা’, বললো নাহিদ
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জুলাই অভ্যুত্থান এবং তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঠন প্রক্রিয়ায় মওদুদীবাদী দল জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ‘নির্দেশে’ কাজ করার তথ্যকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজের অনলাইন পেইজে এক পোস্টে নাহিদ বলেছে, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল। শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ২০২৩ সালে অক্টোবরে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্যসচিব ছিলো।
সে লিখেছে, ‘গুরুবার আড্ডা' পাঠচক্রের সঙ্গে জড়িত একটি অংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা একটা অংশ, সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি সার্কেল যুক্ত হয়ে ছাত্রশক্তি গঠিত হয়েছিল।
সে সময় শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও তারা ছাত্রশক্তির রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল না বলে নাহিদের দাবি।
সে বলেছে, আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি। ফলে প্রকাশ্য-অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল।
যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে, তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।
তবে নাহিদ বলছে, জুলাই অভ্যুত্থানের শুরুতে শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের কোনো পর্যায়ে ছিলেন না।
তিনি আন্দোলনের ‘সমন্বয়ক ছিলেন না’ মন্তব্য করে নাহিদ লিখেছে, ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে ওই প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়।
অভ্যুত্থানে শুধু শিবির নেতৃত্ব ‘দেয়নি’ মন্তব্য করে নাহিদ বলে, সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে, এই অভ্যুত্থানে ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু পোস্টার ছিলাম।
অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই। কিন্তু, এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)