আন্দোলনে নিহত পুত্রকে খুঁজতে গিয়ে চাকুরি হারালেন পিতা
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় নাকে ও কপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পারভেজ বেপারী। এটি ছিল ১৯ জুলাইয়ের ঘটনা। কিন্তু তার পরিবার জানতে পারে ২১ জুলাই। পুত্রের নিহত হওয়ার খবর পেয়ে ছেলেকে খুঁজতে ঢাকায় যান পিতা। ছেলের লাশের সন্ধান পেতে পেতে পেরিয়ে যায় প্রায় ১৫ দিন। এরই মধ্যে চাকরিটিও চলে যায় পারভেজের বাবা সবুজ বেপারীর।
নিহত পারভেজ(২৩) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া গ্রামের বেপারী বাড়ির সবুজ বেপারী (৫০) ও শামছুন্নাহার (৪৫) দম্পতির একমাত্র পুত্র সন্তান। চার ভাইবোনের মধ্যে পারভেজ বড়। বাবার আয় যৎসামান্য। তাই কাঠমিস্ত্রী পারভেজের আয়ের টাকায় সংসারের পাশাপাশি তিনটি বোনের পড়ালেখার খরচও চলতো।
দরিদ্র পরিবারে জন্ম পারভেজের। পিতা সবুজ বেপারী ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি সোনারতরী-১ লঞ্চের খাবার ক্যান্টিনে কাজ করতেন। ছেলের খোঁজ করতে গিয়ে কাজে যেতে না পারায় চাকরি হারিয়েছেন সবুজ বেপারি।
পারভেজের মা শামছুন্নাহার বলেন, সংসারের অভাব অনটনের কারণে ছেলে আমার পড়ালেখা বেশি করতে পারেনি। স্থানীয় রসূলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র তৃতীয় শ্রেণীতে পর্যন্ত পড়েছে। এরপর এলাকায় কাঠমিস্ত্রির কাজ শেখে। তারপর ছোট বয়সেই ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে গত প্রায় ৮ বছর কাজ করে। সবশেষ বাড্ডা পূর্বাচল রোডে এ+ এন ফার্নিচারের দোকানে কাজ করতো। ওই প্রতিষ্ঠানির মালিক আলী আহম্মদ তাকে অনেক আদর করতো। ছেলের আয় দিয়ে আমাদের সংসারের অধিকাংশ খরচ মিটত। মেয়েদের পড়ার খরচও আমার ছেলেই যুগিয়েছে। এখন ছেলেকে হারিয়ে আমাদের সংসারের আয় রোজগারও বন্ধ। ছেলের বাবার চাকরিটা চলে যাওয়ায় আমরা আরো বিপদে পড়েছি।
পারভেজের সাথে শেষ দেখার স্মৃতিচারণ করে সবুজ মিয়া বলেন, গত কোরবানির ঈদের ১৫দিন পরে আমি বাড়িতে আসলে ছেলের সাথে দেখা হয়। এরপর আর কথা হয়নি। ছেলের খোঁজ করতে গিয়ে আমার চাকরি চলে গেছে। আমি যে লঞ্চের খাবার কেন্টিনে কাজ করতাম, দেড় মাস আগে তার মালিকের সাথে যোগাযোগ করলে চাকরিতে যোগ দিতে নিষেধ করেন।
তিনি জানান, পারভেজের শোকাহত পরিবারকে সান্তনা দিতে স্থানীয় রাজনৈতিক দলের লোকজন বাড়িতে এসে খোঁজ খবর নিলেও এখনও পর্যন্ত সাহায্য আসেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকজন দিয়ে ১০ হাজার টাকা এবং কিছু ফল পাঠিয়েছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।