এখনই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
এখনই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাংবাদিকদের রিজভী আরও বলেন, রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু সরকার ছাত্র-জনতার উপর গুলিকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে না, অপরাধীরা সব পালিয়ে যাচ্ছে। দেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না, অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না, দেশে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। মানুষের সাধ্যের নাগালের মধ্যে সবকিছু রাখতে হবে বলেও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।