আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করে কেউ লাভবান হবে না -রিজভী
নিজস্ব সংবাদদাতা:
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করতেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে এবং এতে পলাতক শক্তি আত্মগোপনে থেকে কলকাঠি নাড়ছে।
গতকাল জুমুয়াবার আয়োজিত প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু কারখানার মালিক এই অরাজকতার সঙ্গে জড়িত রয়েছেন এবং প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। চলমান শ্রমিক অসন্তোষে সংহতি প্রকাশকারী বিরোধী পক্ষগুলোর সমালোচনা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে তাদের সঙ্গে ফ্যাসিবাদের গোপন আঁতাতের প্রমাণ স্পষ্ট হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।