আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বীম উনার গুরুত্ব তাৎর্পয ও ব্যবহার বিধি প্রসঙ্গে (২)
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ .قُلْ بِفَضْلِ اللّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُواْ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
অর্থ: “হে মানবজাতি! অবশ্যই মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে তোমাদের নিকট এসেছেন মহান নছিহতকারী, অন্তরের পরিশুদ্ধতাদানকারী, হিদায়েত দানকারী ও ঈমানদারদের জন্য রহমত দানকারী। (ইয়া হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, তারা যে মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে ‘ফযল ও রহমত’ পেয়েছে সে জন্য তারা যেনো খুশি প্রকাশ করে। নিশ্চয়ই তাদের এ খুশি প্রকাশ করাটা তাদের সমস্ত সঞ্চয় (যা কিছু জমা করে থাকে সবকিছুর) থেকে উত্তম। ”
এখন আমরা এই সর্বশ্রেষ্ঠ আমল ‘ফালইয়াফরাহু’ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। তাহলে কোন মাধ্যমে ছড়াবো? কাফির মুশরিকদের মাধ্যম দিয়ে? যেখানে হারামে পরিপূর্ণ এমন জায়গায় সর্বশ্রেষ্ঠ আমল করা যাবে? যাবেনা। অনলাইনে এই সর্বশ্রেষ্ঠ আমল করার একমাত্র প্লাটফর্ম হচ্ছে আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বিম।
এটি সারা বিশ্বে একমাত্র প্লাটফর্ম যেখানে বাধাহীনভাবে ইচ্ছেমতো সর্বশ্রেষ্ঠ বিষয়গুলো প্রচার প্রসার করা যাবে। যেখানে হক্ব কথা লেখালেখির কেউ আপনার আইডি হ্যাক করবেনা, ব্যান করবেনা, ব্লক করে দিবেনা, কেউ আপনার আইডিতে রিপোর্ট দিবেনা। আপনার পোষ্ট ডিলিট করে দিবেনা। কাফির মুশরিকদের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গেলে এই সমস্যাগুলো হয়।
এখন আমরা স্বাধীনভাবে সিরাতুল মুস্তাক্বিমে সেখানে দ্বীন ইসলাম উনার বোল-বালা প্রচার প্রসার করতে পারবো। সেই জায়গাটিই হচ্ছে আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বিম। এই ব্যবস্থা করে দিয়েছেন সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ!
বিভক্ত মুসলমান উনাদের একত্রিত করা:
কাফির মুশরিকদের ষড়যন্ত্রে আর উলামায়ে সূ’দের গোমড়াহীর জালে আটকে মুসলমানগণ শত-সহস্র দল মতে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ পাক তিনি কি বলেন? বান্দা বান্দী, জিন ইনসান সকলের উদ্দেশ্যে কালামুল্লাহ শরীফ উনার পবিত্র সূরা আল-ইমরান শরীফ ১০৩ নাম্বার পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেছেন-
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ
অর্থ: “আর তোমরা সবাই মহান আল্লাহ পাক উনার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। লম্বা আয়াত শরীফ তবে উক্ত আয়াত শরীফ উনার প্রথম এবং মূল অংশ হচ্ছে তোমরা সবাই মহান আল্লাহ পাক উনার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ”
এখন বর্তমান বিশ্বে মুসলমানগণ কতটা বিপথগামী, দিক হারা, দিশেহারা, নেতৃত্বহীন এবং বাতিল বিভ্রান্ত ৭২ বাহাত্তর ফিরকার অনুসরণে জাহান্নামের দিকে ধাবিত তা বলার অপেক্ষা রাখেনা। এখন এই মুসলমানগণ উনাদেরকে একটি ছায়াতলে, হেদায়েতের পথে এবং সহজ সরল পথে আনাই আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম ‘সিরাতুল মুস্তাক্বীম’ উনার লক্ষ্য।
এখন অন্ধকার না দেখলে, আলোর গুরুত্ব বুঝা যায়না।
আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বীম উনার গুরুত্ব উপলব্ধি করতে হলে প্রচলিত যোগাযোগ মাধ্যমগুলোর কি অবস্থা সেটা জানতে হবে। বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেইসবুক, টুইটার, ইউটিউব, লিংকডইন, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, ডিসকর্ড, রেডইট ইত্যাদি। আমরা সাধারণ আমভাবে ফেইসবুক, ইউটিউব, টিকটক এগুলোর নাম সবাই জানি এবং চিনি।
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।