দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আনরোয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরাইল
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা- আনরোয়ার বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার যে অভিযোগ এনেছিল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোন্নার নেতৃত্বাধীন জাতিসংঘের একটি স্বতন্ত্র তদন্ত কমিটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস বা ইসলামি জিহাদের সঙ্গে আনরোয়ার কর্মীদের যোগসাজশের কোনো প্রমাণ পেশ করতে পারেনি তেল আবিব।
চলতি বছরের গোড়ার দিকে ইসরাইল দাবি করে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানে আনরোয়ার অন্তত ১২ কর্মী অংশগ্রহণ করেছিল। কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন ছাড়াই তেল আবিবের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে আমেরিকাসহ ১০টি পশ্চিমা দেশ আনরোয়াকে দেয়া সহায়তা বন্ধ করে দেয়।
প্রকাশিত কলোন্না প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটির পক্ষ থেকে ইসরাইলের কাছে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও তেল আবিব ৭ অক্টোবরের ঘটনায় আনরোয়ার কর্মীদের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
এর আগে আনরোয়া গত ৮ মার্চ বলেছিল, গাজা থেকে ধরে নিয়ে যাওয়া তাদের কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে ইহুদিবাদী সেনারা তাদের কাছ থেকে ৭ অক্টোবরের অভিযানে জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় আনরোয়াকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়া দেশগুলোর প্রতি আবার তাদের সাহায্য চালু করার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)