সুইফটে ইউরোর লেনদেন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বৈশ্বিক ব্যাংক ব্যবস্থাপনায় যুক্ত মেসেজিং নেটওয়ার্ক সুইফটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর লেনদেন রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। বৈশ্বিক এ আর্থিক পরিষেবা সংস্থার মার্চের লেনদেনের তথ্য থেকে পরিসংখ্যানটি পাওয়া গেছে।
গত মাসে ইউরোপীয় একক মুদ্রা ইউরোর সঙ্গে জড়িত লেনদেনের পরিমাণ ছিল ২১.৯৩ শতাংশ, যা মাসিক ভিত্তিতে ১.৩২ শতাংশীয় পয়েন্ট কম।
গত এক বছরে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ইউরোর হিস্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। ২০২৩ সালের জানুয়ারিতে এ মুদ্রায় নিষ্পত্তি দাঁড়িয়েছিল ৩৭.৮৮ শতাংশ। তবে বছর শেষে ডিসেম্বরের পরিসংখ্যানে দেখা যায়, ২২.৪১ শতাংশে নেমে এসেছে।
ডলারের পরে বিশ্বব্যাপী মুদ্রাবাজারে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরো আধিপত্য সম্প্রতি কমে এসেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্কের অবনতি ও ভারত থেকে ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতি কারণে মুদ্রাটির অবস্থান এখন নিম্নমুখী।
বিশ্বের দুই শতাধিক দেশের ১১ হাজার ৫০০-এর বেশি ব্যাংক ও তহবিলকে সংযুক্ত করে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হচ্ছে সুইফটের মাধ্যমে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে গত বছর রাশিয়া থেকে সুইফট প্রত্যাহার করা হয়েছে। দেশটির ব্যাংক খাতের ৮০ শতাংশই এ প্লাটফর্ম থেকে বিচ্ছিন্ন। এ কারণে বৈশ্বিক বাণিজ্য ও অর্থায়নে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার ও লেনদেনের পরিমাণ বাড়ছে।
এছাড়া সুইফট থেকে আলাদা নিজস্ব আন্তর্জাতিক-পেমেন্ট নেটওয়ার্ক সিআইপিএস তৈরির পর ইউয়ানের ব্যবহার বাড়িয়েছে চীনে। সিআইপিএস শুধু নিষেধাজ্ঞা-বিধ্বস্ত রাশিয়ায় নয়, উদীয়মান অর্থনীতির দেশগুলোয় যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
সুইফট শব্দটির অর্থ হলো সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এ নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো বার্তা অত্যন্ত সুরক্ষিত থাকে। এ প্লাটফর্মের মাধ্যমে প্রতিদিন ৭.৫ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার লেনদেন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)