৮ দিনের রিমান্ডে ইমরান খান:
আদালতে নালিশ, ‘ধীরে ধীরে মেরে ফেলার ওষুধ ঢোকাচ্ছে শরীরে’
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মে, ২০২৩ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্রেফতার করার পর গতকাল বুধবার আদালতে পেশ করা হয় ইমরানকে। পাকিস্তানের দুর্নীতি দমন বিভাগ ন্যাব বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ১০ দিনের হেফাজত চেয়েছিল ইমরানের।
হেফাজতে থাকাকালীন শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন- আদালতকে জানিয়েছিলেন ইমরান খান। গতকাল বুধবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অভিযোগ শুনেও তাকে আরও ৮ দিন হেফজতে রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তানের আদালত।
তোষাখানা দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করার পরই রাতারাতি এক অজানা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার তাকে আদালতে পেশ করার নিয়ম থাকলেও প্রকাশ্যে আনা হয়নি ইমরানকে। তার জন্য বিশেষ রুদ্ধদ্বার আদালত বসেছিল পাকিস্তান পুলিশের সদর দফতরেই। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আদালতে শুনানির সময় ইমরান বিচারককে জানান, হেফাজতে থাকাকালীন গত ২৪ ঘণ্টায় তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। এমনকি, শৌচের প্রয়োজন পড়লে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি তাকে।
আদালতকে তিনি জানিয়েছেন, হেফাজতে থাকাকালীন তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওই ইঞ্জেকশন তাকে ধীরে ধীরে হৃদরোগের দিকে টেনে নিয়ে যাবে বলে আদালতকে জানিয়েছেন ইমরান। আদালত অবশ্য জানিয়েছেন আগামী ১৭ মে আবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবে তারা।
ইমরান খান দেশে এবং দেশের বাইরেও নানা কারণে জনপ্রিয়। সেই ইমরানকে গ্রেফতার করার পর দেশ জুড়ে শোরগোল উঠেছিল। রাজনৈতিক নজরদাররা মনে করছেন, প্রকাশ্যে ইমরানকে নিয়ে এলে জনমতে প্রভাব পড়তে পারে এই অনুমান করেই তাকে রুদ্ধদ্বার আদালতে পেশ করা হয়।
পাকিস্তানজুড়ে বিক্ষোভ, পেশোয়ারে নিহত ৪:
ইমরান খানকে গ্রেফতারের পরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। চলমান সহিংসতায় পেশোয়ারে চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে পাঞ্জাবের পর আরও কয়েকটি প্রদেশ থেকে সেনা মোতায়েনের দাবি উঠেছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের সঙ্গে জড়িত থাকার কারণে ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন। তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












