রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
কাস্টমসের লকার লুটের রহস্য উন্মোচন:

আত্মসাতের পর চুরির নাটক সাজায় কর্মকর্তারা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৫৯

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও হয়েছিল। এ ঘটনায় ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় চুরির মামলা করে ঢাকা কাস্টম হাউসের এয়ারপোর্ট প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন। কিন্তু এ ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে গত ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সংস্থার তৎকালীন সদস্য (বর্তমানে আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট) ফারজানা আফরোজকে প্রধান করা হয়।
এ ঘটনায় সংস্থাটির তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, চুরি নয়, বরং স্বর্ণগুলো আত্মসাৎ করা হয়। আর এর সঙ্গে জড়িত ছিলো ঢাকা কাস্টম হাউসের আটজন। তারা হলো- চার গুদাম কর্মকর্তা ও চার সিপাহি। পরস্পর যোগসাজশে চুরির নাটক সাজিয়ে তারা স্বর্ণ আত্মসাৎ করে। এছাড়া প্রাথমিকভাবে ৫৫.৫৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এর পরিমাণ ৬১.৮১৫ কেজি।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং বর্তমানে তারা সবাই জেলে আছে। এ কারণে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর তদন্ত কমিটি তাদের সুপারিশ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে পেশ করেছে।
এদিকে স্বর্ণ উধাও হওয়ার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত কার্যক্রম শেষ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রতিবেদন জমা দিয়েছে। দুদক এসব তদন্ত প্রতিবেদনের আলোকে আত্মসাতের মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
এনবিআরের তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুই ধরনের স্বর্ণ আত্মসাতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং জব্দের পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বিচারাদেশ করা হয়নি- এমন স্বর্ণের বার ও স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে। নিয়মানুযায়ী, বাজেয়াপ্ত করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে স্থায়ীভাবে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ২০২০ থেকে ২০২৩ সালে জমা দেওয়া হয়নি। এসব স্বর্ণের কোনো বৈধ দাবিদার না থাকার সুযোগে তারা সেগুলো আত্মসাৎ করেন।
স্বর্ণ ও স্বর্ণালংকার মিলিয়ে মোট ৩৪.৫১৯ কেজি বাংলাদেশ ব্যাংকে জমা না দিয়ে ট্রানজিট গুদামে রাখা হয়েছিল। মূলত কম গুরুত্ব পণ্যই ট্রানজিট গুদামে রাখা হয়। অন্যদিকে বিচারাদেশ করা হয়নি এ ধরনের ২৭.২৪১ কেজি স্বর্ণ আত্মসাৎ করা হয়েছে। সাধারণত আমদানিযোগ্য কিন্তু ঘোষণা দিয়ে করা হয়নি- এ ধরনের স্বর্ণ বা স্বর্ণালংকার জব্দ করে কাস্টমস। পরে যাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুল্ক পরিশোধ করে স্বর্ণ বা স্বর্ণালংকার ছাড় দেওয়া হয়।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে