আঞ্চলিক নৌসীমা রক্ষায় আমরা যথেষ্ট শক্তিশালী, বলছে ইরান
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৩ মে, ২০২৩ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীসহ আঞ্চলিক নৌসীমা রক্ষায় ইরান যথেষ্ট শক্তিশালী বলে দাবি করেছে তেহরান। দেশটির দাবি, অন্যান্য আঞ্চলিক পক্ষগুলোকে সঙ্গে নিয়ে তাদের আঞ্চলিক নৌসীমা রক্ষা করতে সক্ষম ইরান।
কৌশলগত হরমুজ প্রণালীতে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপের পরে দেশটি এই মন্তব্য করল। গত রোববার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের দক্ষিণ নৌসীমার কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে বিশ্বজুড়ে আট মাসের সফরের পরে ফিরে আসা দু’টি ইরানি যুদ্ধজাহাজকে স্বাগত জানানো হয়। আর সেখানেই ইরানের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।
এর দুই দিন আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক নৌবাহিনীর কমান্ডাররা ইরানের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনে এবং নৌপথে চলাচলকারী জাহাজের নিরাপত্তার তদারকির জন্য ইউএসএস পল হ্যামিল্টনে হরমুজ প্রণালী সফর করে। মূলত এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বব্যাপী তেল সরবরাহের এক পঞ্চমাংশ সম্পন্ন হয়ে থাকে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, নিজেদের আঞ্চলিক নৌসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হরমুজ প্রণালীতে (পশ্চিমা দেশগুলোর কমান্ডাররা) কী করছে তা পশ্চিমা দেশগুলোকে ব্যাখ্যা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)