সম্পাদকীয়-১
আজ সুমহান মহাপবিত্র ১৮ই রবীউছ ছানী শরীফ! যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরা, ত্বইয়িবা, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের প্রত্যেক সরকারের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ দিবস মুবারক পালন করা।
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
আজ সুমহান ও বরকতময় ১৮ই রবীউছ ছানী শরীফ। উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরা, ত্বইয়িবা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
উল্লেখ্য, মহান এ দিনটি ব্যতিক্রমধর্মী ঘটনাবহুল, সুমহান আলোড়িত ও আলোচিত এবং বিশেষ তাৎপর্যমন্ডিত ও অশেষ ফযীলতযুক্ত এক মহান ঐতিহাসিক দিন।
সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি নিজেই মহান এ দিনের ঘটনাপঞ্জী সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “আমি সম্মানিত কা’বা শরীফ উনার আঙ্গিনায় কয়েকজন বন্ধুকে নিয়ে বসেছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি হঠাৎ উপস্থিত হয়ে জানায় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত লখতে জিগার মুবারক সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে আবূ লাহাবের পুত্র উতবার সাথে সম্মানিত আক্বদ মুবারক দিয়েছেন। এ খবর শুনে আমি বিচলিত হয়ে পড়ি এবং সোজা ঘরে চলে যাই। ঘরে ছিলেন আমার সম্মানিতা খালা হযরত সুদা বিনতে কুরাইয রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। তিনি পূর্ববর্তী আসমানী কিতাবের ইলম রাখতেন। আমাকে দেখেই তিনি বলেন, “(হে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম!) আপনার জন্য সুসংবাদ। আপনাকে তিনবার সালাম। এরপর তিনবার, আবার তিনবার আপনাকে সালাম। এরপর একবার। এমনিভাবে দশবার সালাম পূর্ণ হোক। সুবহানাল্লাহ! আপনি কল্যাণ মুবারক লাভ করেছেন এবং অমঙ্গল ও অকল্যাণ থেকে রক্ষা পেয়েছেন। মহান আল্লাহ পাক উনার শপথ! আপনি এমন একজন মহাসম্মানিতা ব্যক্তিত্বা মুবারক উনাকে সম্মানিত নিসবতে আযীম শরীফ করবেন, যিনি হবেন ফুলের মতো নিষ্কুলষ তথা মহাপবিত্রা এবং বেমেছাল সৌন্দর্য মুবারক উনার অধিকারিণী। সুবহানাল্লাহ! আপনিও অবিবাহিত আর আপনার মহাসম্মানিতা ‘যাওজাতুম মুকাররমাহ’ তিনিও বাকিরাহ অর্থাৎ কোনো জিন-ইনসানের স্পর্শ মুবারক-এ আসেননি। তিনি হবেন এক মহান মর্যাদাবান ব্যক্তিত্ব মুবারক উনার মেয়ে। আপনি এমন এক মহাসম্মানিত কাজ মুবারক উনার ভিত্তিস্থাপন করেছেন, যা আপনার সুমহান মর্যাদা-মর্তবা মুবারক উনার বহিঃপ্রকাশ ঘটাবেন। ” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
কিছুদিন পর সত্যি সত্যিই সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সাথে আমার সম্মানিত নিসবতে আযীম শরীফ সুসম্পন্ন হয়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সমসাময়িক লোকজন বলাবলি করতো, সর্বোত্তম যুগল মুবারক যা মানুষ দেখতে পেয়েছে, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা। ” সুবহনাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! মহাসম্মানিত এই নিসবাতুল আযীম শরীফ সম্পর্কে হযরত সুদা বিনতে কুরাইয রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার প্রনিধানযুক্ত মন্তব্য মুবারক, “মহান আল্লাহ পাক তিনি আমার কথা মতে সাইয়্যদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে হিদায়াত মুবারক দিয়েছেন এবং উনাকে পথ দেখিয়েছেন। সত্যসহ প্রেরিত (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি) সম্মানিত নিসবতে আযীম শরীফ দিয়েছেন উনার নিকট নিজ মহাসম্মানিতা বানাত (মেয়ে) আলাইহাস সালাম উনাকে। ফলে উনারা উভয়ে হয়েছেন জ্যোৎসনার চাঁদের মতো, যা মিলিত হয়েছে আকাশ প্রান্তে সূর্যের সঙ্গে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(২)
গভীর পরিতাপের বিষয়, মুসলমানরা আজ হলিউড, ঢালিউড, বলিউড ইত্যাদি সিনেমার নায়ক-নায়িকাদের বিয়ে এবং কাফিরদের তথাকথিত রাজ পরিবার বা আলোচিতদের বিয়ে নিয়ে শিহরিত হয়। বিয়ের বিভিন্ন আলোচনা করে এবং ঘটনা প্রকাশে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণও করে। এমনকি তাদের বিয়ে বার্ষিকী নিয়েও ঘণ্টার পর ঘন্টা কথা বলে। নাঊযুবিল্লাহ! অথচ ফাসিকের প্রশংসা করলেই মহান আল্লাহ পাক উনার আরশ মুবারক কাঁপে। আর কাফিরের ঘটনার আলোচনা করলে কত জহমত নাযিল হবে তা কল্পনারও অযোগ্য। নাঊযুবিল্লাহ!
অপরদিকে সাধারন ওলীআল্লাহ উনার আলোচনা করলেই রহমত নাযিল হয়। তাহলে রহমতের যাঁরা বণ্টনকারী উনাদের আলোচনা করলে কত অবর্ণনীয় রহমত মুবারক নাযিল হবে তা বলার অপেক্ষা রাখেনা। দুঃখজনক হলেও সত্য- এ বিষয়টি মুসলিম উম্মাহ আমল করেনা বলেই তাদের প্রতি এ আযাব-গজব। অথচ মুসলমান চায় শান্তি, সমৃদ্ধি। আর সেক্ষেত্রে আজকের এই মহান নিসবতে আযীম শরীফ দিনটি পালন করলেই পাওয়া যাবে শান্তি, সমৃদ্ধির অনন্য উৎস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












