আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল আহাদ (রোববার) ২৯ মাহে রবীউছ ছানী শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ১৩ খমীস ১৩৯৪ শামসী, (১২ অক্টোবর ২০২৬ খৃঃ) হবে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১৪ খমীস ১৩৯৪ শামসী, (১৩ অক্টোবর ২০২৬ খৃঃ) হবে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৮ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৮ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশের আকাশে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে রবীউছ ছানী শরীফ ১৪৪৮ হিজরী, ১২ই খমীস ১৩৯৪ শামসী, ১১ই অক্টোবর ২০২৬ খৃঃ, ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ০১ ডিগ্রী ৪৯ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ১৯ ঘণ্টা ২২ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৩৬ মিনিটে এবং চন্দ্রাস্ত ৫টা ৪৯ মিনিটে অর্থাৎ ১২ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৫২ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৬২ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১০ ডিগ্রী ২৮ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০০.৮৪% আলোকিত থাকবে।
আজ বাংলাদেশের আকাশে পবিত্র জুমাদাল উলা শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন
সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।