আজিজ, বেনজীর, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য
২৮ মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রেরণ করা নিয়ে দেশটির অবস্থান। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেয় ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার।
মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রথম প্রশ্নটি ছিল- জানা গেছে, বাংলাদেশি ডেথ স্কোয়াড- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সাবেক এবং বর্তমান সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে নিযুক্ত হন। মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। র্যাবের অফিসারদের যে জাতিসংঘ মিশনে মোতায়েন করা হচ্ছে- তা নিয়ে তুমি কতটা উদ্বিগ্ন, যেখানে যুক্তরাষ্ট্র সেখানকার উল্লেখযোগ্য তহবিলের যোগানদাতা - যুক্তরাষ্ট্রের দেওয়া প্রায় ২৭ শতাংশ তহবিলই দেশটির করদাতাদের অর্থ থেকে আসে?
জবাবে মিলার বলেছে: আমরা এই রিপোর্টগুলোর বিষয়ে সচেতন। শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে। শান্তিরক্ষী কর্মীদের মানবাধিকার রক্ষা করাটা অপরিহার্য। ইউএন ডিউ ডিলিজেন্স নীতি অনুসারে, এ বিষয়টি স্ব-প্রত্যায়িত করার জন্য সেনা এবং পুলিশ পাঠানো দেশগুলোর উপর জাতিসংঘ নির্ভর করে যে- তারা মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সাথে জড়িত সেনা বা পুলিশদের সেখানে (মিশনে) পাঠাচ্ছে না।
দ্বিতীয় প্রশ্নটি ছিল এমন- দুটি মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত সদ্য সাবেক পুলিশ প্রধানের বাংলাদেশে ব্যাপক দুর্নীতির খবর সম্প্রতি প্রকাশ হওয়ার পর কোনও মার্কিন সংস্থা যুক্তরাষ্ট্রে বা অন্য কোনও দেশে তার সম্পদের কোনো পরীক্ষা করেছে কিনা এবং যুক্তরাষ্ট্র এমন কোনো সম্পদ জব্দ করেছে কিনা? একইভাবে, তার কাছে কি দুর্নীতিগ্রস্ত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে, যার বিরুদ্ধে আপনারা সম্প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে? তোমরা কি সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে- এই কারণে যে কেন এই ব্যক্তিরা কিছু বা সবকিছু করার জন্য বিনামূল্যে ছাড় পাচ্ছে?
মিলার বলেছে- প্রথম প্রশ্নটির বিষয়ে, আমার কাছে বলার মতো কিছু নেই। দ্বিতীয়টির ক্ষেত্রে বলবো, আমি আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়া রিপোর্ট সম্পর্কে সচেতন। আমরা স্পষ্ট করেই বলেছি, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয়, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে বলেই আমাদের বিশ্বাস। এই (বাইডেন) প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতির বিরোধীতা করাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল স্বার্থে পরিণত করেছি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।