‘সোশ্যাল মিডিয়ার কর্তারা সবচেয়ে বড় স্বৈরাচার’
জাকারবার্গ এবং মাস্কের মতো টেক জায়ান্টরা হলো ‘সবচেয়ে বড় স্বৈরাচার’, মনে করে মারিয়া রেসা যে কিনা মিডিয়ার স্বাধীনতা রক্ষার জন্য ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। আমেরিকান-ফিলিপিনা সাংবাদিক ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট দুতের্তের প্রশাসনের সময় দায়ের করা অভিযোগের বিরুদ্ধে বেশ কয়েক বছর লড়েছে। তবে রেসা মনে করে, দুতের্তে জাকারবার্গ বা মাস্কের তুলনায় অনেক ছোট স্বৈরশাসক।
রেসা বলেছে, জাকারবার্গ এবং মাস্ক প্রমাণ করেছে যে, সংস্কৃতি, ভাষা বা ভূগোল নির্বিশেষে, আমাদের মধ্যে পার্থক্যের চেয়ে অনেক বেশি মিল রয়েছে কারণ আমাদের সকলকে একইভাবে পরিচালনা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির আমাদের অনুভূতি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।