আগুন থেকে বাস রক্ষা: তিন পুলিশ সদস্য পেলেন পুরস্কার
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক পুলিশের তিন সদস্যকে পুরস্কার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
গতকাল জুমুয়াবার (৮ ডিসেম্বর) ট্রাফিক পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিদিনে র মতো গত ২০ নভেম্বর ট্রাফিক পুলিশের শাহবাগ জোনের সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান ইউবিএল ক্রসিং এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ইউবিএল ক্রসিংয়ে সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয়। সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান দ্রুততম সময়ে আশপাশের তিন-চারজনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।