এত মৃত্যুর কারণ কী, যা বলছেন চিকিৎসকরা
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে পোড়া দাগ নেই। কারও কারও পোড়া দাগ থাকলেও তা মৃত্যুঝুঁকির মতো মারাত্মক নয়।
তাহলে এত মৃত্যুর কারণ কী? চিকিৎসকরা বলছেন, মৃত্যুর কারণ ‘কার্বন মনোক্সাইড পয়জনিং’, যাকে সহজ ভাষায় বিষাক্ত কালো ধোঁয়া বলা যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ইউনিটপ্রধান (অরেঞ্জ) প্রবীর চন্দ্র দাস বলে, যে কয়জন মারা গেছেন, তাদের সবার মৃত্যুর কারণ পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে ১০ জনকে আহত ভেবে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ পরীক্ষা করে দেখা গেছে তা কার্বন মনোক্সাইড পয়জনিং।
প্রবীর চন্দ্র দাস আরও বলে, আহত ব্যক্তিরা আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট বদ্ধ ঘরে কালো ধোঁয়ার মধ্যে আটকে ছিলো।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ছয়তলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আগুনে পোড়ার ক্ষতচিহ্ন কম। তারা মূলত কালো ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীও কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের কথা বলে। এটা বদ্ধ ঘর থেকে বের হতে পারে না, তখন ওই ধোঁয়া শ্বাসনালিতে চলে যায়। (বেইলি রোডের আগুনের ঘটনায় ভুক্তভোগী) প্রত্যেকেরই তা হয়েছে। যাঁদের বেশি হয়েছে, তারা মারা গেছেন। যাঁরা বেঁচে আছে, তারা কেউ শঙ্কামুক্ত নন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ গবেষক আবদুস সালাম বলেন, কোথাও আগুন লাগার পর অক্সিজেনের অভাব তৈরি হলে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এটার কারণে মানুষের মৃত্যু হতে পারে, অক্সিজেনের অভাবেও মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন, আগুন লাগলে মানুষকে সেখান থেকে দ্রুত বের করে আনার ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশে সেখানে ব্যাপক ঘাটতি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)