আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব -মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে নানা কথা শুনি। তবে নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই।
তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে। তবে নানাজনের কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আশা আমাদের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।