আগস্টে ক্ষমতা ছাড়ছেন শাহবাজ শরীফ
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯১ শামসী সন , ১৮ জুলাই, ২০২৩ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হচ্ছে। তাই রীতি মেনে আগস্টে তদারকি সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন শরীফ।
গত রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন, তিনি রীতি মেনে চলবেন। আগস্টেই তিনি তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। এরপর পাকিস্তানে নির্বাচন হবে।
সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হচ্ছে ১২ আগস্ট। শাহবাজ শরীফ ইঙ্গিত দিয়েছেন, হয়ত তার আগেই ক্ষমতা হস্তান্তর হতে পারে। শিয়ালকোটে একটি জনসভায় শরীফ বলেছেন, “আগামী মাসে আমাদের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হচ্ছে। সম্ভবত একটু আগেই আমরা তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেব। আর নির্বাচনে জিততে পারলে নওয়াজ শরীফের নেতৃত্বে পাকিস্তানে নবযুগ আনব।”
শরীফ বলেছেন, “ইমরান খানের পিটিআই সরকার চার বছর ধরে কী কাজ করেছে এবং তারা এক বছরে কী করেছেন, তা বিচার করেই যেন ভোটদাতারা ভোট দেন।”
শরীফের দাবি, তার দাদা নওয়াজ শরীফ পাকিস্তানে লোডশেডিং সমস্যার সমাধান করেছেন। যুবকদের ল্যাপটপ দিয়েছেন, ঋণ দিয়েছেন, চীন-পাকিস্তান ইকনমিক করিডোরকে বাস্তবায়িত করেছেন। তিনি যোগ্য রাষ্ট্রনেতা। তা সত্ত্বেও তাকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে।
ইমরান খানের সমালোচনা করে শাহবাজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন। তিনি সমানে প্রতিহিংসার রাজনীতিকে হাতিয়ার করেছেন।
ইমরানের হুমকি:
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দিয়ে বলেছেন, তার দল পিটিআই-কে সরকার যদি নিষিদ্ধ করে, তাহলে তিনি নতুন দল গঠন করবেন এবং নির্বাচনে জিতবেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, পিটিআই-কে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে। তারপরই গত শনিবার ইমরান এই মন্তব্য করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)