আওয়ামী লীগ ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে -আমীর খসরু
জনগণের ভোটা চুরি করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জনগণের কাছেই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে পরাজিত হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জানিনে মুক্তি পেয়ে জেলগেটে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মনোবল কেমন আছে- সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল শক্ত আছে, অটুট আছে।
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপির আন্দোলন চলবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।