আওয়ামী ‘ভোটব্যাংক টানতে’ বিএনপি-জামাত-এনসিপির তৎপরতা
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন এবার নির্বাচনে জয়-পরাজয়ের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে অনেকে মনে করেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে অনিশ্চয়তা থাকায় নৌকার ‘ভোটব্যাংক’ দখলে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের প্রার্থীদের।
আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বিভিন্ন ইতিবাচক বক্তব্য ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নৌকার সমর্থক এবং ভোটব্যাংক নিয়ে আলাদা মূল্যায়ন রয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের দাবি, নৌকার ‘ভোটব্যাংক’ সেভাবে নেই, বর্তমানে এটি কম-বেশি ১০ শতাংশের নিচে নেমে এসেছে।
আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতারা ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, তবে এনসিপির নেতাদের সে রকম কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, আওয়ামী ভোটব্যাংক এককভাবে কোনো একটা দল বা কোনো একটা কৌশলগত জায়গা থেকে যাবে, সেটা আমরা এখন আর মনে করি না। এটা প্রার্থী স্থান এবং ওই এলাকায় বিএনপি, জামায়াত বা এনসিপির যে প্রার্থীরা থাকবেন তাদের ওপর ডিপেন্ড করবে।
গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র-তরুণদের মধ্যে একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত, তাদের অনেকেই আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই জায়গা থেকে এনসিপির নেতা আদিব মনে করেন, ভোটারদের মধ্যেও একটা ট্রান্সফরমেশন ঘটবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।