আইসিজের রায়ে উদ্বিগ্ন নেতানিয়াহু, ডেকেছে জরুরি বৈঠক
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সামরিক অভিযান বন্ধে দখলদার ইসরায়েলকে দেওয়া আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের আদেশে উদ্বিগ্ন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ ইহুদিবাদী শীর্ষ সন্ত্রাসী নেতানিয়াহু।
বৈঠকে থাকবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ, যুদ্ধবিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ এবং সরকারের আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা।
বৈঠকের সংবাদ দিয়ে জুমুয়াবার আল জাজিরার সাংবাদিক সারা খাইরাত বলেছে, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায়ে স্পষ্টতই উদ্বিগ্ন হয়ে পড়েছে দখলদার ইসরায়েল সরকার। আইসিজের রায় ঘোষণার পর নেতানিয়াহু সরকারের আইন উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে।’
রাতের খবরে বলা হয়, শীঘ্রই মিটিংয়ে বসতে যাচ্ছে নেতানিয়াহু। এমনও খবর রয়েছে যে, রাফা অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত আসার পর থেকে দখলদার ইসরায়েল এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছে।
দখলদার ইসরায়েলি মন্ত্রীদেরও এ বিষয়ে কথা না বলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও ইতোমধ্যে একাধিক মন্ত্রী এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
জাজিরার সাংবাদিক সারা খাইরাত বলেছে, ‘পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হলে তারা আইনগতভাবে ঠিক আছে কি না তা নিশ্চিত করা এবং আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় আইনগতভাবে সঠিক প্রতিক্রিয়া কীভাবে ব্যক্ত করা যায় সে বিষয়ে বৈঠকে আলাপ করে। স্পষ্টতই, তারা (নেতানিয়াহু সরকার) চিন্তিত এবং উদ্বিগ্ন।’
সে বলেছে, নেতানিয়াহু ও তার সরকারের মন্ত্রীদের প্রতিক্রিয়ায় বলে দেয়- এই রায়কে তারা কতটা গুরুত্ব সহকারে নিচ্ছে।
রায়ের পর প্রথম প্রতিক্রিয়া জানায় অর্থমন্ত্রী বেজালেল। সে বলেছে, ‘যুদ্ধ বন্ধ করার অর্থ দখলদার ইসরায়েলের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। দখলদার ইসরায়েল এতে সম্মত হবে না।’
এছাড়া রায়কে ‘নৈতিক পতন এবং নৈতিক বিপর্যয়’ বলে অভিহিত তীব্র সমালোচনা করেছে দখলদার ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ল্যাপিড।
ধারাবাহিকভাবে নেতানিয়াহুর সমালোচনা করলেও রায়ের নিন্দা জানিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভার আরেক সদস্য বেনি গ্যান্টজ। সে বলেছে, ‘দখলদার ইসরায়েল রাষ্ট্র তার জিম্মিদের ফিরিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যেতে এবং তার নাগরিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ - যেখানেই এবং যখনই প্রয়োজন- রাফাসহ।’
রাফায় গণহত্যার অভিপ্রায়ের অভিযোগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের প্রেক্ষিতে গত জুমুয়াবার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং সৈন্য প্রত্যাহারে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।
রায়ে আদালতের নির্দেশিত ব্যবস্থা প্রয়োগে অগ্রগতির বিষয়ে এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট করতে সন্ত্রাসী ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিচারকরা।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে ইতোমধ্যেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা, হামাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বেলজিয়াম, এইচআরডব্লিউসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












