মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকার বাইরে হাইকোর্ট:

আইনজীবীদের ক্ষোভ, আছে সাংবিধানিক প্রতিবন্ধকতাও

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, সকাল ৭:১৬

নিজস্ব প্রতিবেদক:
দেশের বিচার বিভাগ সংস্কারের প্রয়োজনীয়তা দেখিয়ে গঠন করা হয়েছিল বিচার বিভাগ সংস্কার কমিশন। সেই কমিশনের প্রধান আলী রিয়াজ ২৮ দফা প্রস্তাবনা সুপারিশ আকারে তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে। সুপারিশগুলোর মধ্যে অন্যতম ছিল- দেশের বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনা। তবে এমন প্রস্তাবনা বাস্তবায়নে সাংবিধানিক প্রতিবন্ধকতার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন আইনজীবীরা।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুসারে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রস্তাবনার প্রতিবাদে গত ৭ জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন সাধারণ আইনজীবীরা। এসময় তারা প্রস্তাবনাটিকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেন।
বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ- ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকলেও তা না মেনে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, যা আদালত অবমাননার শামিল। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে ন্যায়বিচার বিচ্যুত হবে, রাজনৈতিক প্রভাব বাড়বে। এতে দুর্বল হবে বিচারব্যবস্থা। এছাড়া, ঢাকার বাইরে মেধাবী আইনজীবীদের সংকটও রয়েছে- যা বিচার ব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট থাকবে, তার স্থায়ী বেঞ্চ রাজধানীতে থাকবে। এরপরও বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ গঠন করা হলে সেখানেও ম্যাজিস্ট্রেট কোর্টের মতো অবস্থা হয়ে যাবে। নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাবে। ফলে মানুষ যেভাবে সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে, সেই সুবিধা তারা পাবেন না।
সংবিধানের ১০০ অনুচ্ছেদে বলা হয়েছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারক সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানগুলোতে নির্ধারণ করবেন, সেই স্থান বা স্থানগুলোতে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধানের অষ্টম অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে। সেখানে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ গঠনের বিষয়টি বাতিল করে দিয়েছিলো সর্বোচ্চ আদালত। তাহলে সে রায়ের কী হবে? সে রায়টিতো বাতিল করতে হবে।
ইতিহাস থেকে দেখলে, ১৯৮৮ সালে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করে ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি বেঞ্চ বসানো হয়েছিল। পরে সেই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ হয় হাইকোর্টে। ১৯৮৯ সালে তৎকালীন প্রধান বিচারক বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়ার সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান বলেন, দেশে যত খারাপ স্বৈরশাসক আসুক- মানুষ কিছুটা হলেও হাইকোর্টে এসে ন্যায় বিচার পায়। সেটিও এবার শেষ করে দেবে বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থানান্তরিত করে। হাইকোর্টকে বিভাগ বা জেলায় নিলে এটাও ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেশন কোর্টের স্ট্যাটাসে পরিণত হবে।
‘প্রায় এক বছর হয়ে গেলো বিচার বিভাগের জন্য সচিবালয় প্রতিষ্ঠা করা হয়নি। যদি পৃথক সচিবালয় করার মাধ্যমে বিচার বিভাগকে শক্তিশালী না করতে পারেন, তাহলে বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ গঠন করলে তা নিয়ন্ত্রণ করবেন কীভাবে? বিচার বিভাগ নিয়ে আইনজীবীরা ও বিচারপ্রার্থীরা যে সংস্কার আশা করেছিল, তার কিছুই হয়নি। আমরা হতাশ,’ বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে