উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে স্তব্ধ ৮ জনের সংসার
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে বি-বাড়িয়ার সরাইল উপজেলার মাহমুদুল হাসান মাহদী (২৫)। নিহত মাহদী সরাইলের পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন গ্রামের হাফেজ আব্দুস সাত্তারের বড় ছেলে।
সকালে মসজিদ থেকে বাসায় ফিরেই মাকে জানিয়েছিলেন, বাইরে যাবেন। মা অনেক অনুরোধ করেও রাখতে পারেননি। গিয়েছিলেন সবার ন্যায়ের লড়াইয়ে। কিন্তু আর ফেরেননি।
সেই ৫ আগস্টের কথা। ঢাকার উত্তরা-বিকাল পেরিয়ে সন্ধ্যার কাছাকাছি। আন্দোলন চলাকালেই হঠাৎ পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হন মাহদী। একটি গুলি এসে লাগে তার বাম বুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সড়কে। উপস্থিত লোকজনই তখন দৌড়ে নিয়ে যান কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা জানান, তিনি আর নেই।
পরদিন ৬ আগস্ট সন্ধ্যায় যখন অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি আসে শহীদের মরদেহ, তখন শুধু কান্নার ধ্বনি। কোনো ভাষা ছিল না পরিবার-পরিজনের চোখে-মুখে। ৭ আগস্ট জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।
ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা হাফেজ আব্দুস সাত্তার। আর সেই দুঃসংবাদের আঘাত সইতে না পেরে কিছুদিন পর স্ট্রোক করেন তিনি। এখন পুরোপুরি শয্যাশায়ী। সংসারে আর কেউ উপার্জনক্ষম নেই। তাই নেমে এসেছে ভয়াবহ আর্থিক সংকট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)