ফিলিস্তিনে গণহত্যা:
আইএলও গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশের নিন্দা
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির অধিবেশনে ফিলিস্তিন ভূখ-ের সঙ্কট নিয়ে বাংলাদেশের বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
গত মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির চলমান ৩৫০তম অধিবেশনে অধিকৃত ফিলিস্তিন ভূখ-ে সঙ্কট-সম্পর্কিত আইএলওর কাজের প্রতিবেদনের ওপর বাংলাদেশের বক্তব্য পেশ করেন তিনি। এসময় তিনি তার বক্তব্যে দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনীর দ্বারা ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যামূলক হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং সেখানকার জনগণকে গাজা হতে বিতাড়িত করার প্রচেষ্টার জন্য ইসরায়েলের নিন্দা জানান। একইসঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তার পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার দাবিও করেন তোফাজ্জল হোসেন মিয়া।
মুখ্য সচিব বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেন, গাজা উপত্যকায় ৬৬ শতাংশ মানুষের চাকরি হারিয়েছে। একই সাথে ৮৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হ্রাস হয়েছে। পাশাপাশি পশ্চিম তীরে ৪০ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে ফিলিস্তিনের অর্থনীতি এক তৃতীয়াংশ সঙ্কুচিত হয়েছে।
তিনি ফিলিস্তিনি জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে সেখানে অবকাঠামো নির্মাণ এবং নিহত ও প্রতিবন্ধী ফিলিস্তিনি ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি এবং ইসরায়েলকে ফিলিস্তিনের অবৈধ দখলদার শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মুখ্য সচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)