অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ উপজাতি সন্ত্রাসী আটক
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে উপজাতি জীবন চাকমা নামে এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গত শনিবার (১০মে ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে উপজাতি জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
পরে তাকে উদ্ধার করা মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিলো।
তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।