খাবারের জন্য ১২ কিমি হেঁটে আসা ছোট্ট আমিরকেও গুলি করে মারলো সন্ত্রাসী ইহুদীরা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
খাবারের আশায় খালি পায়ে ১২ কিলোমিটার পথ হেঁটে এসেছিলো ছেঁড়া জামা-কাপড় পরা এক শিশু। নাম তার আমির। গন্তব্য ছিলো গাজায় ত্রাণ বিতরণকারী সংস্থা গ্লোবাল হিইম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি বিতরণ কেন্দ্র। সাহায্যের ক্ষুদ্র কিছু প্যাকেট হাতে পাওয়ার পরপরই শুরু হয় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ। আর তাতেই মারা যায় অসহায় শিশুটি।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ঠিক এমনই এক হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ও জিএইচএফের সাবেক চুক্তিভিত্তিক কর্মী অ্যান্থনি অ্যাগুইলার। ইসরায়েলি মানবাধিকারকর্মী এবং এক সাংবাদিকের সঙ্গে ‘আনএক্সপেক্টবল’ পডকাস্টে এই ঘটনার বর্ণনা দেয় সে।
অ্যাগুইলার বলেছে, “আমির (গাজার সেই ছোট্ট শিশু) আমার কাছে এসে হাত বাড়িয়ে দেয়। আমি তাকে ডাকি, সে আমার হাত ধরে চুমু খায় আর বলে, শুকরান (ধন্যবাদ)। তবে এই আবেগঘন মুহূর্তের স্থায়িত্ব ছিলো খুবই অল্প সময়। এরপরই শুরু হয় মরাগ করিডোরে ত্রাণ নিতে আসা মানুষের ওপর পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলির বর্ষণ। ছোট ছোট শিশু, নারী, পুরুষ যারা তখনো আশপাশে ছিলো, তাদের ওপর গুলি চালানো হয়। আমি শুনতে পাই মেশিনগানের শব্দ। চারপাশে মানুষ মাটিতে পড়ে যাচ্ছে, নিহত হচ্ছে। ”
তার ভাষ্য অনুযায়ী, আমির ১২ কিলোমিটার পথ হেঁটে এসে সামান্য কিছু খাবার পেয়েছিলো। আমাদের ধন্যবাদ জানিয়েছিলো, কিন্তু ফিরে যেতে পারেনি। দখলদার বাহিনীর গুলিবর্ষণে ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনেই মারা যায়।
মার্কিন কংগ্রেসে নিন্দা, আন্তর্জাতিক উদ্বেগ:
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স একটি ভিডিও পোস্ট করে বলেছে, আমাদের করদাতাদের অর্থে এমন নৃশংসতা চালানো হচ্ছে।
ফ্রান্সের পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী ব্যারো এই বিতরণ পদ্ধতির কড়া সমালোচনা করে বলেছে, গাজায় জিএইচএফের পরিচালনায় ত্রাণ কার্যক্রমে রক্তস্রোত বয়ে গেছে। সে এটিকে ‘লজ্জাজনক’ ও অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)