মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম
বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ১৩ জন মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়। উনাদের মধ্যে মহাসম্মানিত হযরত দুধ ভাই আলাইহিমুস সালাম উনারা ছিলেন ৮ জন আর মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন ৫ জন। উল্লেখ্য যে, যেই ৫ জন মহাসম্মানিত দুধ বোন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক পাওয়া যায়, উনারা প্রত্যেকেই ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হযরত দুধ বোন আলাইহিন্নাস সালাম
১. সাইয়্যিদাতুনা হযরত কাবশাহ্ আলাইহাস সালাম: সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত আওলাদগণ উনাদের মধ্যে তিনি সর্বপ্রথম দুনিয়ার যমীনে মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করেন। উনার সম্মানিত নাম মুবারক অনুযায়ী সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি ‘সাইয়্যিদাতুনা হযরত উম্মু কাবশাহ্ আলাইহাস সালাম’ এই মহাসম্মানিত কুনিয়াত মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (সীরাতে হালাবিয়্যাহ্ ১/১২৯, সীরাতে ইবনে কাছীর ১/২২৫)
২. সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম: যে সকল মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়ে বেমেছাল কামিয়াবী মুবারক হাছিল করেছেন, উনাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! তিনি উনার মহাসম্মানিত মাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৫ বছর মহাসম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন- যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের নিকট মহাসম্মানিত অবস্থান মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে দুই হাতে তুলে দোলাতে দোলাতে সম্মানিত ও পবিত্র না’ত শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ! উনার বেমেছাল নিসবত-কুরবত মুবারক বুঝার জন্য একখানা ঘটনা মুবারকই যথেষ্ট। হুনাইনের সম্মানিত জিহাদ মুবারক উনার পর যখন সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে আসা হলো, তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বলেন,
يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنِّـىْ لَاُخْتُكَ مِنَ الرَّضَاعَةِ قَالَ وَمَا عَلَامَةُ ذٰلِكَ قَالَتْ عَضَّةٌ عَضِضْـتَـنِـيْهَا فِـىْ ظَهْرِىْ وَاَنَا مُتَوَرِّكَتُكَ فَعَرَفَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْعَلَامَةَ فَبَسَطَ لَـهَا رِدَاءَهٗ
“ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার মহাসম্মানিত দুধ বোন আলাইহাস সালাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (সকলের নিকট বিষয়টি সুস্পষ্ট করার জন্য) ইরশাদ মুবারক করেন, ‘এর আলামত বা চিহ্ন মুবারক কী?’ সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি বললেন, ‘আমি (একদিন) আপনাকে পিঠ মুবারক-এ উঠিয়েছিলাম। (তখন আজকের এই দিনে আলামত বা চিহ্ন মুবারক উপস্থাপনের জন্য) আপনি আমার পিঠ মুবারক-এ কামড় মুবারক দিয়েছিলেন। এই হচ্ছেন সেই সম্মানিত দাগ মুবারক।’ সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই আলামত বা চিহ্ন মুবারক চিনলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার স্বীয় মহাসম্মানিত চাদর মুবারক সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম উনার জন্য বিছিয়ে দিলেন।” সুবহানাল্লাহ! (উসদুল গ¦বাহ্ ৩/৩৭৪, আল ইছাবাহ্ ৭/৭৩৩)
অন্য বর্ণনায় রয়েছেন,
وَبَسَطَ لَـهَا رِدَاءَهٗ فَاَجْلَسَهَا عَلَيْهِ وَدَمَعَتْ عَيْنَاهُ وَقَالَ اِنْ اَحْبَبْتِ فَاَقِيْمِىْ عِنْدِىْ فَاَقِيْمِىْ مُكَرَّمةً مَـحَبَّبَةً وَاِنْ اَحْبَبْتِ اَنْ تَرْجِعِـىْ اِلـٰى قَوْمِكِ اَوْصَلْتُكِ فَقَالَتْ بَلْ اَرْجِعُ اِلـٰى قَوْمِىْ فَاَسْلَمَتْ فَاَعْطَاهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ اَعْبُدٍ وَجَارِيَةً وَاَعْطَاهَا نِعَمًا وَشَاةً
“তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম (উনার প্রতি বেমেছাল মুহব্বত মুবারক প্রকাশ করেন এবং) উনাকে অভ্যর্থনা জ্ঞাপন করে স্বীয় মহাসম্মানিত চাদর মুবারক সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম উনার জন্য বিছিয়ে দেন এবং সেই মহাসম্মানিত চাদর মুবারক-এ উনাকে বসান। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দুই মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুনাওওয়ার মুবারক (চোখ মুবারক) দিয়ে মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন (কান্না মুবারক করেন)। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- ‘আপনি যদি ইচ্ছা মুবারক প্রকাশ করেন, তাহলে আপনি আমার নিকট অবস্থান মুবারক করতে পারেন। যদি আমার নিকট অবস্থান মুবারক করেন, তাহলে আপনি অত্যন্ত সম্মান এবং মুহব্বত মুবারকের সাথে অবস্থান মুবারক করতে পারবেন। আর যদি আপনি আপনার গোত্রের নিকট ফিরে যেতে চান, তাহলে আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবো।’ জবাবে তিনি বলেন, ‘আমি আমার গোত্রের নিকট ফিরে যাবো।’ তখন তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। তারপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম উনাকে তিনজন গোলাম, একজন বাঁদী, প্রচুর সম্পদ ও বকরি হাদিয়া মুবারক করেন।” সুবহানাল্লাহ! (আল ইস্তী‘আব ফী মা’রিফাতিল আছহাব ২/১০৫)
সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম তিনি ৯ম হিজরী শরীফ উনার মহাসম্মানিত ২রা যিলক্বদ শরীফ ইয়াওমুল আহাদ শরীফ (রোববার) মহাসম্মানিত বিছালী শান মুবরক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৮)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৭)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৬)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (১০)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৫)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৬)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












