অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’, বন্ধ বহু সৈকত
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের সমুদ্র সৈকতে ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে সিডনি এবং বন্ডিসহ একাধিক সৈকত। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বলগুলো থেকে পাওয়া গেছে তেল এবং বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ।
অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় সিডনি ও বন্ডি বিচে ভেসে আসে রহস্যজনক কালো বলগুলো। এতে বন্ধ ঘোষণা করা হয় সৈকতে দর্শনার্থীদের প্রবেশ।
এ দুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্রোন্টে, তামারামা ও র্যান্ডউইক এলাকার চারটি সৈকতও। এর আগে গত বুধবার বন্ধ হয় পূর্বাঞ্চলের কুগি ও গর্ডন বে বিচে পর্যটকদের প্রবেশ।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন নৌযানের মাধ্যমে দূষিত পদার্থ, প্লাস্টিক সৈকতে ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এটি ঘটে।
এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়েছে কর্মকর্তারা।
সৈকতে বেড়াতে যাওয়া অনেক পর্যটক পানিতে ফেলে ব্যবহৃত প্ল্যাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। যেগুলো অস্ট্রেলিয়ার উপকূলীয় পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
র্যান্ডউইক সিটি মেয়র ডিলান পার্কার বলেছে, বলগুলো যদি তেল দিয়ে তৈরি হয় তাহলে তা ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে। ফলে জনসাধারণকে তা স্পর্শ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।