অসহযোগ আন্দোলন সফল করতে রিজভীর লিফলেট বিতরণ
বিএনপির ডাকা ‘অসহযোগ আন্দোলন’ সফল এবং ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শান্তিনগর মোড় ও কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া না দেওয়ায় জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে।
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফলের আহবান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো নির্বাচন নেই। জনগণের ভোটাধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। সেজন্যই জনগণ এ ভোট প্রত্যাখ্যান করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।