অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার ও এর আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।
সকাল ৮টার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ নেতারা।
রুহুল কবির রিজভী বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে।
ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশি দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে, শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতোমধ্যেই ‘ডামি নির্বাচন’ হিসেবে উপাধি পেয়েছে।
জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না, অন্যকেও যেতে নিষেধ করুন। দেশের স্বার্থে আপনারা এই নির্বাচন বর্জন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












