অর্থনীতির কঠিন সময়ে চীন ভারত রাশিয়ার সহায়তার প্রতিশ্রুতি শূন্য
একদিকে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে ডলার সংকট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বিপিএম৬ পদ্ধতিতে করা হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ২০.৬৮ বিলিয়ন ডলার। নিয়ন্ত্রিত আমদানির পাশাপাশি ব্যাংকগুলোও এলসি খুলছে না প্রয়োজনমতো। ফলে কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে নানা বিপত্তিতে পড়তে হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। শ্লথ হয়ে পড়েছে উৎপাদন। রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। ঋণ পরিশোধসহ নানা খাতে ব্যয় বাড়ছে সরকারের। যদিও এর সঙ্গে সংগতি রেখে বাড়ছে না রাজস্ব আহরণ। নগদ অর্থের সংকটে ভুগছে ব্যাংক খাত। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রায় পুরোটা সময় মূল্যস্ফীতির হার রয়েছে ৯ শতাংশের ওপরে। সব মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নিয়ে। এমন কঠিন সময়েও ঋণ প্রতিশ্রুতি বা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসছে না বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত দেশগুলো।
আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত তিন দেশ ভারত, চীন ও রাশিয়া। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ তিন দেশের কাছ থেকে কোনো ঋণের প্রতিশ্রুতি মেলেনি। এ সময় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের অনুকূলে কিছু অর্থ ছাড় হলেও তা মূলত আগে প্রতিশ্রুত ঋণের অর্থ।
আন্তর্জাতিক ভূ-অর্থনীতির পর্যবেক্ষক ও অর্থনীতিবিদরা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ঋণ পরিশোধ সক্ষমতা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করেছে। এ অবস্থায় নব্যদাতা হিসেবে পরিচিত বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্ররাও এখন নতুন ঋণসহায়তা নিয়ে এগিয়ে আসার ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল অবস্থান বজায় রেখেছে।
এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘কারণটি পুরোপুরি অর্থনৈতিক। ভারত, চীন বা রাশিয়ার মতো দেশগুলো এখন আন্তর্জাতিক পরিম-লে নিও-ডোনার বা নব্যদাতা হিসেবে পরিচিতি পাচ্ছে। ঋণ দেয়ার ক্ষেত্রে এসব দেশ সবার আগে বিবেচনা করে রিটার্নের কথা। তারা সাধারণত কঠিন শর্তে ঋণ দিয়ে থাকে। এ কারণে গ্রহীতার সক্ষমতা কমলে ঋণ দেয়ার আগে তারা অনেক চিন্তাভাবনা করে। আবার তারা যে ধরনের শর্ত দেয়, বর্তমান পরিস্থিতিতে এত কঠিন শর্তে ঋণ নেয়ার বিষয়টি হয়তো বাংলাদেশ সরকারও সমীচীন মনে করছে না
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।