অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে অসমাপ্ত মেগা প্রকল্পগুলো। অতিমূল্যায়িত হওয়ায় এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় এর দু-একটির ডিপিপি সংশোধন করে প্রকল্প ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টা হয়েছে।
আওয়ামী লীগ আমলে নির্মিত পদ্মা সেতু ও মেট্রোরেল যোগাযোগ খাতে কিছুটা স্বস্তি দিলেও লোকসান গুনছে কর্ণফুলী টানেল। এছাড়া বারবার সংশোধন করে ব্যয় বাড়িয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় ঘটানো হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে। যার একাংশ খুলে দেওয়া হলেও বড় অংশের কাজ এখনো চলমান। এদিকে কাজ শেষ হওয়ার আগেই উদ্বোধন ঘোষণা করা হয় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০২৪ সালের নির্বাচনের সময় এটি তড়িঘড়ি উদ্বোধন করা হলেও বাস্তবে এর কাজ শেষ হয়নি। ফলে এর সুফল পেতে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আজও।
অন্যদিকে ৩৯ হাজার কোটি টাকা ব্যয়ের আরেক মেগা প্রকল্প পদ্মা সেতুতে রেলসংযোগ। যে লাইন দিয়ে দৈনিক ২৪টি ট্রেন চলার সক্ষমতা রয়েছে, সেখানে চলছে মাত্র আটটি। ফলে এ প্রকল্পের আর্থিক সুফল নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
এর বাইরে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামোর আরও একাধিক প্রকল্পের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। যেখানে এক টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে পাঁচ টাকা পর্যন্ত খরচ করা হয়েছে।
সূত্রমতে এসব প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। সামগ্রিকভাবে এসব মেগা প্রকল্প বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। কেননা সীমাহীন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের জঞ্জাল কাটিয়ে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এসব প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আটটি প্রকল্পকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ‘ফাস্ট ট্র্যাক মেগা প্রজেক্ট’ হিসেবে অগ্রাধিকার দিয়েছিল। সেগুলো হলো পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু রেলসংযোগ এবং দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেললাইন। পরে ২০১৭ সালের সরকারি নথিতে আবার ১৩টি রূপান্তরমূলক মেগা প্রকল্পের কথা বলা হয়। সেখানে পদ্মা সেতু, মেট্রোরেল, পদ্মা রেলসংযোগ, দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেলপথ, রূপপুর, রামপাল, মাতারবাড়ী, ভোলা গ্যাস পাইপলাইন, এলএনজি টার্মিনাল, মাতারবাড়ী কয়লা টার্মিনাল, উপকূলীয় পেট্রোকেমিক্যাল শিল্প ও পায়রা সমুদ্রবন্দর ছিল।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতিমূল্যায়িত প্রকল্প মানেই সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি। বিগত সরকারের নেওয়া এসব প্রকল্পের কাজ চালিয়ে যাওয়াই আমাদের জন্য এক ধরনের চাপ। কেননা আর্থিক খাতের ভঙ্গুর পরিস্থিতি তো রাতারাতি ঠিক করা সম্ভব নয়।’
সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আগের সরকারের সময়ে অনেক মেগা প্রকল্পই অতিমূল্যায়িত ছিল। শুধু তাই নয়, অনিয়ম-দুর্নীতির অভিযোগও ছিল। আবার কিছু কিছু প্রকল্পের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক সুফল নিয়ে প্রশ্ন ছিল।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












