দেশে দেশে মুসলিম নির্যাতন
অশ্রুভেজা লঙ্কাদ্বীপ: যখন আর্তনাদই হয়ে ওঠে মুসলিমদের নিয়তি
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
শ্রীলঙ্কা; যাকে একসময় ভারত মহাসাগরের মুক্তা বলা হতো, সেই সৌন্দর্যের ভূমি আজ সেখানের মুসলমানদের কাছে এক বিভীষিকার জনপদ। সবুজ পাহাড় আর নীল পানিরাশির এই দেশে আজ বাতাসে কেবল বারুদের গন্ধ আর মজলুমের দীর্ঘশ্বাস। বছরের পর বছর ধরে লঙ্কান মুসলমানরা যে অবর্ণনীয় জুলুমের শিকার হচ্ছেন, তা বিশ্ববিবেকের দেয়ালে এক পৈশাচিক করাঘাত।
স্মৃতির ক্ষত ও চলমান বিভীষিকা:
লঙ্কান মুসলিমদের ওপর নির্যাতনের ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুগভীর ক্ষত। ১৯৯০ সালে যখন এলটিটিই (খঞঞঊ) বিদ্রোহীরা উত্তর প্রদেশ থেকে রাতারাতি হাজার হাজার মুসলমানকে কেবল এক কাপড়ে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিলো, তখন থেকেই শুরু হয়েছিলো এই বাস্তুচ্যুত জীবনের করুণ ঘটনা। নিজের পৈত্রিক ভিটা ছেড়ে নিঃস্ব অবস্থায় বেরিয়ে আসা সেই শিশুদের চোখের পানি আজও শুকায়নি।
দ্বীনি স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ:
সাম্প্রতিক বছরগুলোতে ‘ইস্টার সানডে’ হামলার দোহাই দিয়ে যেভাবে গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তা ইতিহাসের এক কালো অধ্যায়। দাড়ি রাখা, হিজাব পরা কিংবা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ- মুসলিম পরিচয়ের প্রতিটি অনুষঙ্গকে সেখানে সন্দেহের চোখে দেখা হচ্ছে। বৌদ্ধ উগ্রবাদী গোষ্ঠীগুলো যখন ‘হালাল’ পণ্যের বিরুদ্ধে প্রচারণা চালায় কিংবা নির্বিচারে মসজিদে হামলা চালায়, তখন সেই রাষ্ট্রযন্ত্রের নীরবতা অপরাধীদের চেয়েও বেশি ভয়ংকর হয়ে দাঁড়ায়।
করোনা ও পৈশাচিক ‘জবরদস্তিমূলক দাহ’:
মানবিকতার চরম অবমাননা দেখা গিয়েছিলো করোনা গযবের সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন উপেক্ষা করে মুসলিমদের জানাজার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। শত শত বছরের ইসলামী ঐতিহ্যকে পদদলিত করে মৃতদেহগুলোকে জোরপূর্বক পুড়িয়ে ফেলা হয়েছে। সেই সময়কার বাবা-মায়ের আর্তনাদ কল্পনা করা যায়? যাদের নিজের সন্তানের মৃতদেহটুকু শেষবারের মতো সম্মানের সাথে দাফন করার সুযোগ দেওয়া হয়নি। এই দাহ কেবল শরীরের ছিলো না, এটি ছিলো একটি সম্প্রদায়ের বিশ্বাসের ওপর রাষ্ট্রের সরাসরি আঘাত।
অর্থনৈতিক ও সামাজিক নিগ্রহ:
পরিকল্পিতভাবে মুসলমানদের ব্যবসা-প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, দোকানপাটে আগুন লাগানো এবং সামাজিকভাবে বর্জন করার মাধ্যমে তাদের মেরুদ- ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে। মুসলমান হওয়ায় তারা আজ নিজ দেশেই পরবাসী। আইনি সুরক্ষা সেখানে যেন এক সোনার হরিণ; অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর প্রতিবাদী মুসলমানদের কপালে জোটে বিনা বিচারে কারাবাস। নাঊযুবিল্লাহ!
উপসংহার:
শ্রীলঙ্কার এই সংকট কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি মানবতা লাঞ্ছিত হওয়ার এক বৈশ্বিক মহড়া। আন্তর্জাতিক সম্প্রদায় আজ চুপ কেন? মানবাধিকারের বুলি আওড়ানো সংস্থাগুলো কি লঙ্কান মুসলিমদের রক্ত দেখতে পায় না?
মনে রাখতে হবে, কোনো ভূখ-ই দীর্ঘকাল মজলুমের কান্নার ওপর দাঁড়িয়ে সুখে থাকতে পারে না। আজ লঙ্কার মাটি মুসলিমদের রক্তে সিক্ত হতে পারে, কিন্তু সেই প্রতিটি ফোঁটা রক্ত একদিন জবাব চাইবে। বিশ্ব মুসলিম উম্মাহর উচিত কেবল সমবেদনা নয়, বরং কার্যকর কূটনৈতিক চাপের মাধ্যমে শ্রীলঙ্কার ভাই-বোনদের ইজ্জত ও ঈমান রক্ষার লড়াইয়ে পাশে দাঁড়ানো।
যে দ্বীপে আজ আজানের ধ্বনি ভয়ের চাদরে ঢাকা, সেখানে যেন আবারও ফিরে আসে ইনসাফ আর শান্তির সুদিন। মজলুমের আর্তনাদ যেন বৃথা না যায়।
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (২)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












