অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
ভাঙা হাড় জোড়া লাগাতে দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। তবে এবার বড় সুখবর দিলো চীনের একদল গবেষক। তারা এমন এক অভিনব চিকিৎসা আঠা তৈরি করেছে, যা মাত্র তিন মিনিটেই ভাঙা বা টুকরো টুকরো হাড় জোড়া লাগাতে সক্ষম।
চিকিৎসা বিজ্ঞানে কার্যকর হাড়ের আঠা খুঁজে বের করা দীর্ঘদিন ধরেই একপ্রকার ‘সোনার হরিণ’ হিসেবে বিবেচিত হচ্ছিলো। অবশেষে সেই চ্যালেঞ্জের সমাধান এনে দিয়েছে চীনা বিজ্ঞানীরা।
গবেষকদের দাবি, ঝিনুকের প্রাকৃতিক এক কৌশল কাজে লাগিয়ে তৈরি ‘বোন ০২’ নামের বিশেষ ধরনের এই আঠা।
নতুন এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষক দলটি জানিয়েছে, পানির নিচে কিভাবে ঝিনুক কোনো কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে আমরা এই আঠার ধারণা পাই। এই আঠা রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে পারে।
গবেষকরা দাবি করছে, হাড়ের জন্য তৈরি বিশেষ আঠাটি ঐতিহ্যবাহী ধাতব ইমপ্লান্ট যেমন প্লেট ও স্ক্রুকে প্রতিস্থাপন করতে পারে। আঠার সবচেয়ে বড় সুবিধা হলো, হাড় জোড়া লাগার পর এটি প্রাকৃতিকভাবেই শরীরের সঙ্গে মিশে যায়। স্ক্রু বা অন্যান্য ইমপ্লান্ট সরালে অনেক সময় দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে তার প্রয়োজন হবে না। এই আঠা সংক্রমণের ঝুঁকিও কমাবে।
এখন পর্যন্ত বোন ০২ আঠা ১৫০ জনের বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে। ফলে ভাঙা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে বেশ কার্যকর বলা যায় এই আঠা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












