অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা দিলেও কাক্সিক্ষত ফল নেই, কার্যকারিতা নিয়ে প্রশ্ন
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
অর্থনীতির পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রণোদনা দেয়া হলেও এগুলো কতটা কার্যকর; তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট গবেষণা নেই। ফলে এবার বন্ধ কারখানা চালু করতে ঘোষিত প্রণোদনা যেন সত্যিকার অর্থে অর্থনীতিতে সর্বোচ্চ অংশগ্রহণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, সেই সক্ষমতার ওপর গুরুত্ব দিচ্ছেন নীতি বিশ্লেষকরা। একই সঙ্গে ঋণ বিতরণে কোনোভাবেই রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করে। কিন্তু দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ২৭ শতাংশ অবদান রাখা এসএমই খাত মোট প্রণোদনা ঋণের মাত্র ১০ শতাংশ পেয়েছে।
পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবিলায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে ১ থেকে ২০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হয়। পরবর্তী দুই অর্থবছরেও ৪৩টি রফতানি খাতে একই হারে নগদ সহায়তা অব্যাহত থাকে। ২০২৪-২৫ অর্থবছরে এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে বেশ কিছু খাতে প্রণোদনার হার কমানো হয়, যদিও একই সময় ৪৩টি খাতে তা অব্যাহত রাখা হয়।
এবার অর্থনৈতিক পুনরুদ্ধারে আবারও ৪১ হাজার কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, সঠিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে যদি এসব স্কিম নেয়া হয় এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে সামাজিক নিরাপত্তা, শিল্প সহায়তা বা ব্যাংকিং খাত; সব ক্ষেত্রেই এটি অর্থনীতিতে কার্যকর প্রভাব ফেলতে পারে।
এছাড়া আরও ১৯ হাজার কোটি টাকার একটি সহায়তা প্যাকেজ রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে এবার প্রণোদনা কার্যকর করতে ঋণ বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন বাজারে রফতানির জন্য তৈরি পোশাক খাত অতিরিক্ত নগদ সহায়তা পেয়েছে। তবে প্রণোদনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া পোশাক খাতে ২০২৪ সালে খেলাপির হার ছিল ২৬ শতাংশ। টেক্সটাইল খাতে ২৫ শতাংশ, চামড়া শিল্পে ১২ শতাংশ, জাহাজ নির্মাণে ৩৯ শতাংশ এবং ২০২৫ সালের শেষে কৃষিভিত্তিক ঋণে খেলাপির হার ছিল ১৪ শতাংশ। ফলে এসব প্রণোদনা কতটা কার্যকরভাবে বণ্টন হচ্ছে বা অলস থেকে যাচ্ছে; তা নিয়ে প্রতি অর্থবছরেই প্রশ্ন উঠছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)