ফল উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে বাংলাদেশ -কৃষিমন্ত্রী
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে ফলগুলো আমদানি করা হতো, সেগুলো এখন দেশে চাষ হচ্ছে। ড্রাগন ফল বিদেশি হলেও বর্তমানে দেশে উৎপাদিত এই ফল বিদেশে রফতানি করা যাবে।
তিনি আরও বলেন, দেশের আম ও কাঁঠাল রফতানি শুরু হয়েছে। কাঁঠালের সবজি, টিকা, সিঙ্গারা, সমুচা তৈরি হচ্ছে। বিদেশি অনেকে কাঁঠাল নিয়ে গবেষণা করছে, দেশেও গবেষণার চেষ্টা করছে সরকার।
ভবিষ্যতে বাংলাদেশ থেকে ফল রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, “বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা বাড়ছে, আমদানি কমছে এবং ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানিও শুরু হয়েছে। খুব শিগগিরই ড্রাগন ফলসহ আরও বিভিন্ন ফল বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।”
এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, “কৃষি বাজেট কমেনি; বরং বিগত যেকোনো বাজেটের চেয়ে এবার কৃষিতে বাজেট বৃদ্ধি পেয়েছে।
“গত অর্থবছরের তুলনায় কৃষি বাজেট ১০ শতাংশ বেড়েছে এবং উন্নয়ন বাজেট বেড়েছে ৫৯ শতাংশ বেড়েছে। যারা এর বাইরে বলছে, তারা হয়তো হিসাব না করেই বলছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)